প্রো কবাডিতে গুজরাত বধ বাংলার, জয়পুরের পাশাপাশি জয় পেল ইউপি

প্রো কবাডিতে আজ ছিল ট্রিপল পাঙ্গা। পুনের বালেওয়াড়ি শ্রী শিবছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে এদিনের প্রথম ম্যাচে গুজরাত জায়ান্টসকে হারিয়ে দিয়েছে বেঙ্গল ওয়ারিয়র্স। দ্বিতীয় ম্যাচে ইউপি যোদ্ধাস জয় ছিনিয়ে নিয়েছে তেলুগু টাইটান্সের বিরুদ্ধে। তৃতীয় ম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার্স বড় ব্যবধানে পরাস্ত করেছে দাবাং দিল্লি কেসিকে।

প্রো কবাডিতে গুজরাত বধ বাংলার, জয়পুরের পাশাপাশি জয় পেল ইউপি

বাংলা এদিন গুজরাতকে হারিয়েছে ৪৬-২৭ ব্যবধানে। বেঙ্গল ওয়ারিয়র্সের অধিনায়ক মনিন্দর সিং ১২ রেইডিং পয়েন্ট আদায় করেন। অপর রেইডার শ্রীকান্ত যাদব সংগ্রহ করেছেন ১০ পয়েন্ট। গুজরাত জায়ান্টসের হয়ে সর্বাধিক ৯ পয়েন্ট নিশ্চিত করেন রেইডার রঞ্জিত চন্দ্রন।

ইউপি যোদ্ধাস ৪১-৩০ ব্যবধানে হারিয়েছে তেলুগু টাইটান্সকে। ইউপি-র রেইডার সুরেন্দর গিল একাই ১৩ পয়েন্ট সংগ্রহ করেন। ডিফেন্ডার সুমিত নিশ্চিত করেছেন ৭ পয়েন্ট। তেলুগু টাইটান্সের সফলতম খেলোয়াড় রেইডার সিদ্ধার্থ দেশাই, তিনি ১১ পয়েন্ট আদায় করেছেন।

দাবাং দিল্লি কেসিকে ৫৭-৩২ ব্যবধানে হারিয়েছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। রেইডার অর্জুন দেশওয়াল ও রাহুল চৌধুরী দুজনেই ১৩ পয়েন্ট করে সংগ্রহ করেছেন। দিল্লির অলরাউন্ডার বিজয় মালিক ১২ পয়েন্ট সংগ্রহ করেছেন। এদিন বড় জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে চলে এলো জয়পুর। শীর্ষে থাকা পুনেরি পল্টনের ১৩ ম্যাচে রয়েছে ৪৩ পয়েন্ট, জয়পুরের সমসংখ্যক ম্য়াচে পয়েন্ট ৪৩। ইউপি যোদ্ধাস ১৩ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে রয়েছে চারে। ১২ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে বেঙ্গল ওয়ারিয়র্স রয়েছে সাতে। দাবাং দিল্লি কেসি রয়েছে আটে, ১৩ ম্যাচে তাদের রয়েছে ৩৫ পয়েন্ট। ১২ ম্যাচে ৩১ ও ১৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে যথাক্রমে ১১ ও ১২ নম্বরে রয়েছে গুজরাত জায়ান্টস ও তেলুগু টাইটান্স। কাল ইউ মুম্বার সামনে পাটনা পাইরেটস। তামিল থালাইভাস নামবে বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+