Pro Kabaddi: প্রো কবাডি শুরু, প্রথম দিনেই জয় গুজরাত জায়ান্টস ও ইউ মুম্বার
Pro Kabaddi: প্রো কবাডি লিগ শুরু হয়ে গেল আজ। আমেদাবাদে ট্রান্সস্টেডিয়ার দ্য অ্যারেনায়। উদ্বোধনী ম্যাচে গুজরাত জায়ান্টস হারিয়ে দিয়েছে তেলুগু টাইটান্সকে। অপর ম্যাচে ইউ মুম্বা জয় ছিনিয়ে নিয়েছে ইউ যোদ্ধাসের বিরুদ্ধে।
কাল রয়েছে ২টি ম্যাচ। রাত ৮টা থেকে তামিল থালাইভাস নামবে দাবাং দিল্লি কেসির বিরুদ্ধে। এরপর রাক ৯টা থেকে গুজরাত জায়ান্টস বনাম বেঙ্গালুরু বুলস দ্বৈরথ।

প্রো কবাডি লিগের এবারের সংস্করণের উদ্বোধনী ম্যাচে গুজরাত জায়ান্টস ৩৮-৩২ ব্যবধানে হারিয়েছে তেলুগু টাইটান্সকে। গুজরাতের রেইডার সোনা সর্বাধিক ১১ পয়েন্ট সুনিশ্চিত করেছেন। রাকেশ ৫ এবং রোহিত গুলিয়া ও মহম্মদ নবিবক্শ ৪ পয়েন্ট করে আদায় করেন।
তেলুগু অধিনায়ক পবন শেরাওয়াত ১১ পয়েন্ট আদায় করেন। রজনীশ ও সঞ্জীবি এস পাঁচ পয়েন্ট করে পেয়েছেন। এই ম্যাচের পরই শুরু হয় ইউ মুম্বা বনাম ইউপি যোদ্ধাস ম্যাচ। ইউ মুম্বাই জিতলেও পয়েন্টের ব্যবধান মাত্র ৩। ইউপি যোদ্ধাসকে ৩৪-৩১ ব্যবধানে হারিয়ে প্রো কবাডি অভিযান শুরু ইউ মুম্বার।
ইউ মুম্বার হয়ে অলরাউন্ডার আমিরমহম্মদ জাফরদানেশ একাই ১২ পয়েন্ট নিশ্চিত করেন। ডিফেন্ডার রিঙ্কুর ঝুলিতে এসেছে ৬ পয়েন্ট। ইউপি যোদ্ধাসের রেইডার সুরেন্দর গিল ও অনিল কুমার সাত পয়েন্ট করে ঝুলিতে পোরেন।












Click it and Unblock the Notifications