প্রো কবাডি ২০১৯: থ্রিলার লড়াইয়ে ইউপিকে হারাল মুম্বই,তামিল থালাইভাসের বিরুদ্ধে ড্র পুনের
প্রো কবাডি ২০১৯ এর লড়াইয়ে বুধবারের ম্যাচে হাড্ডাহাড্ডি ডুয়েল। দিনের প্রথম ম্যাচ থ্রিলার লড়াইয়ে ইউপি যোদ্ধাকে শেষ পর্যন্ত হারায় ইউ মুম্বা।মুম্বইয়ের পক্ষে ম্যাচের ফল ৩৯-৩৬।
প্রো কবাডি ২০১৯ এর লড়াইয়ে বুধবারের ম্যাচে হাড্ডাহাড্ডি ডুয়েল। দিনের প্রথম ম্যাচ থ্রিলার লড়াইয়ে ইউপি যোদ্ধাকে শেষ পর্যন্ত হারায় ইউ মুম্বা।মুম্বইয়ের পক্ষে ম্যাচের ফল ৩৯-৩৬। দিনের দ্বিতীয় ম্যাচে এরপর আরও এক টান টান থ্রিলার। এবার তামিল থালাইভাসের বিরুদ্ধে ৩৬-৩৬ পয়েন্টে ম্যাচ ড্র করে পুনে।
পুনের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে মুম্বই-ইউপি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। রেইড পয়েন্টে যেখানে ইউপি যোদ্ধা ২২ পয়েন্ট পেয়েছে। সেখানে মুম্বই ২০ পয়েন্ট পায়। অন্যদিকে ট্যাকেল পয়েন্টে আবার এই দুই পয়েন্ট ঘাটতি পূরণ করে মুম্বই। ট্যাকেলে মুম্বই ১১ ও ইউপি ৯ পয়েন্ট পয়েছে। অলআউট পয়েন্টে আবার ৪-২ ব্যবধানে এগিয়ে যায় মুম্বই। আর এক্সট্রা পয়েন্টে ১ পয়েন্ট বেশি পায় তারা(৪-৩)। যার সুবাদে ৩ পয়েন্টে ব্যবধানে ম্যাচ জিতে নেয় ইউ মুম্বা।
They raided, they tackled and they came out winners in #MUMvUP! 👐
Here's to @U_Mumba for a scintillating win over @UpYoddha. Stay tuned to Star Sports 3/First and Hotstar as the LIVE action continues with #PUNvCHE! #IsseToughKuchNahi #VIVOProKabaddi pic.twitter.com/bW5pMXwagq
— ProKabaddi (@ProKabaddi) September 18, 2019
A last gasp tackle from Rahul Chaudhari put the brakes on @tamilthalaivas' losing streak, and they closed the night tied with the home team!
Keep watching #VIVOProkabaddi Seaosn 7, LIVE on Star Sports and Hotstar! #IsseToughKuchNahi #PUNvCHE pic.twitter.com/aqpVFa0x2v
— ProKabaddi (@ProKabaddi) September 18, 2019
Click it and Unblock the Notifications