প্রো কবাডি ২০১৯: পুনের বিরুদ্ধে ৯ পয়েন্টে ম্যাচ জিতল জয়পুর পিঙ্ক প্যান্থার্স
প্রো কবাডি ২০১৯ এর বুধবারের দ্বিতীয় ম্যাচে পুনেকে হারাল জয়পুর। জয়পুর পিঙ্ক প্যান্থার্স পুনের বিরুদ্ধে জয় পেল ৪৩-৩৪ ব্যবধানে।
প্রো কবাডি ২০১৯ এর বুধবারের দ্বিতীয় ম্যাচে পুনেকে হারাল জয়পুর। জয়পুর পিঙ্ক প্যান্থার্স পুনের বিরুদ্ধে জয় পেল ৪৩-৩৪ ব্যবধানে। অন্য ম্যাচে থ্রিলার লড়াই শেষে ৪০-৩৯ পয়েন্টে তেলুগুকে হারায় বেঙ্গল ওয়ারিয়ার্স।

দিনের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে পিঙ্ক প্যান্থার্স। রেইড পয়েন্টে ২৯ পয়েন্ট পয়েছে প্যান্থার্স। সেখানে পুনের ফ্র্যাঞ্চাইজি ২৩ পয়েন্ট পেয়েছে। সুপার রেইড পয়েন্টে দুই দলই অবশ্য ০ পয়েন্ট পায়। অন্যদিকে ট্যাকেল পয়েন্টে ১০-৮ লিড নেয় পিঙ্ক প্যান্থার্স। অলআউট পয়েন্টেও এগিয়ে গিয়েছে তারা। প্যান্থার্সরা লিড পায় ৪-২ ব্যবধানে। একট্রা পয়েন্টে অবশ্য ১-০ এগোয় পুনে। সব মিলিয়ে ৯ পয়েন্টের ব্যবধানে(৪৩-৩৪ পয়েন্টে) ম্যাচ জেতে জয়পুরের ফ্র্যাঞ্চাইজি।
এই জয়ের পর ১৯ ম্যাচ থেকে ৫২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৭ নম্বরে রয়েছে প্যান্থার্স। আর ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে পুনেরি পল্টন। দিনের দ্বিতীয় ম্যাচে এক পয়েন্টের ব্যবধানে থ্রিলার লড়াই জিতে নিয়ে ১৯ ম্যাচ থেকে ৭৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থানে উঠে এসেছে বেঙ্গল ওয়ারিয়ার্স।












Click it and Unblock the Notifications