প্রো কবাডি ২০১৯: গুজরাতের বিরুদ্ধে জয় দিল্লির, পুনেকে বড় ব্যবধানে হারালো পাটনা

প্রো কবাডি ২০১৯ লিগে ফর্চুন জায়েন্টের বিরুদ্ধে জয় পেল দাবাং দিল্লি। রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ম্যাচ জিতল ৩৪-৩০ ব্যবধানে। এই জয়ের পর পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে আরও জাঁকিয়ে বসল দিল্লি

প্রো কবাডি ২০১৯ লিগে ফর্চুন জায়েন্টের বিরুদ্ধে জয় পেল দাবাং দিল্লি। রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ম্যাচ জিতল ৩৪-৩০ ব্যবধানে। এই জয়ের পর পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে আরও জাঁকিয়ে বসল দিল্লি। এই মুহূর্তে ১৫ ম্যাচ খেলে ১২টিতে জিতেছে দিল্লি। যার ফলে ৬৪ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলের শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। ৫৮ পয়েন্ট নিয়ে দু'নম্বর স্থানে রয়েছে বেঙ্গল ওয়ারিয়ার্স।

প্রো কবাডি ২০১৯: গুজরাতের বিরুদ্ধে জয় দিল্লির, পুনেকে বড় ব্যবধানে হারালো পাটনা

ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। রেইড পয়েন্টে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। দুই দলই ১৯ পয়েন্ট করে পায়। সুপার রেইডসে দিল্লি ১ ও গুজরাত ০ পয়েন্ট পেয়েছে। ট্যাকেল পয়েন্টে দাবাং দিল্লি ১০ ও ফর্চুন জায়েন্ট ৫ পয়েন্ট পেয়েছে। অলআউট পয়েন্টে দিল্লি ৪-২ পয়েন্টে এগিয়ে যায়।এক্সট্রা পয়েন্টে অবশ্য ১-৪ ব্যবধানে পিছিয়ে পড়ে দিল্লি।

অন্য ম্যাচে পুনের বিরুদ্ধে, পাটনা পাইরেটস ম্যাচ জিতল ৫৫-৩৩ ব্যবধানে। ২২ পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতে নেয় পাটনা। রেইড পয়েন্টে পাটনা ২৬-২৫ পয়েন্টে প্রতিপক্ষকে হারিয়েছে। অন্যদিকে ট্যাকেল পয়েন্টে পাটনার সংগ্রহ ১৮। সেখানে পুনের দল ৮ পয়েন্টে পেয়েছে। অল আউট ও এক্সট্রা পয়েন্টে পাটনা ৮+৩=১১ পয়েন্টের লিড নেয়। শেষ পর্যন্ত পাটনা ৫৫-৩৩ পয়েন্টে ম্যাচ জিতল। লিগে অবশ্য খুব একটা ভালো জায়গায় নেই পাটনা। ১৬ ম্যাচ থেকে সংগ্রহ ৩৫ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তারা রয়েছে ৮ নম্বরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+