প্রো কবাডি ২০১৯: পয়েন্ট টেবিলের এক নম্বর দল দাবাং দিল্লিকে হারালো হরিয়ানা

শনিবারের দ্বিতীয় ম্যাচে লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থাকা দাবাং দিল্লিকে হারালো হরিয়ানা স্টিলার্স। সেটাও বড় পয়েন্টের পার্থক্যে। ২২ পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতে নেয় হরিয়ানা স্টিলার্স। ৪৭-২৫ পয়েন্

শনিবারের দ্বিতীয় ম্যাচে লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থাকা দাবাং দিল্লিকে হারালো হরিয়ানা স্টিলার্স। সেটাও বড় পয়েন্টের পার্থক্যে। ২২ পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতে নেয় হরিয়ানা স্টিলার্স। ৪৭-২৫ পয়েন্ট ম্যাচ জেতে হরিয়ানা।

প্রো কবাডি ২০১৯: পয়েন্ট টেবিলের এক নম্বর দল দাবাং দিল্লিকে হারালো হরিয়ানা

দুই দলই ম্যাচে আক্রমণাত্মক খেললেও রেইড পয়েন্টে হরিয়ানার থেকে অনেকটা পিছিয়ে পড়ে দিল্লি। রেইড পয়েন্টে দিল্লির দল যেখানে ১৯ পয়েন্ট পেয়েছে। সেখানে হরিয়ানা স্টিলার্সের সংগ্রহ ২৬ পয়েন্ট। বাকি বিভাগ গুলিতেও লিড পায় হরিয়ানা।

সুপার রেইড পয়েন্টে হরিয়ানা প্রতিপক্ষের থেকে ২ পয়েন্টে এগিয়ে যায়। অন্যদিকে ট্যাকেল পয়েন্টে বড়সড় লিড নেয় হরিয়ানা। ট্যাকেলে দাবাং দিল্লি মাত্র ৫ পয়েন্ট পেয়েছে, সেখানে হরিয়ানা স্টিলার্সের সংগ্রহ ১৪ পয়েন্ট। অলআউট পয়েন্টে হরিয়ানার লিড ৬ পয়েন্টে।

এই ম্যাচে হারলেও পয়েন্ট টেবিলে অবশ্য প্রভাব পরেনি। ১৩ ম্যাচের মধ্যে ১০টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল দাবাং দিল্লি। প্রসঙ্গত লিগে এটি দিল্লির দ্বিতীয় হার। সব মিলিয়ে ১৩ ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার মগডালে রয়েছে দিল্লি।

The second Panga of the night saw a thumping win for @HaryanaSteelers who ended table-toppers @DabangDelhiKC's 8-game unbeaten streak!

Keep watching #VIVOProKabaddi LIVE, on Star Sports and Hotstar. #DELvHAR #IsseToughKuchNahi pic.twitter.com/qx0WsgufJ3
— ProKabaddi (@ProKabaddi) September 7, 2019

অন্যদিকে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিকে হারানোর পর ৩ নম্বর জায়গা ধরে রাখল হরিয়ানা। ১৩ম্যাচ খেলে ৯টি জয় ও ৪টিতে হেরেছে তারা। সংগ্রহ ৪৬ পয়েন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+