প্রো কবাডি ২০১৯:ইউপিকে হারালো দিল্লি, জয় বেঙ্গালুরুর, আজ কাদের ম্যাচ রয়েছে জেনে নিন


 প্রো কবাডি লিগে সুপার সানডে'তে ইউপি যোদ্ধাকে হারালো দাবাং দিল্লি। ম্যাচে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় রাজধানীর দল। অন্য ম্যাচে পিঙ্ক প্যান্থার্সের হার।

প্রো কবাডি লিগে সুপার সানডে'তে ইউপি যোদ্ধাকে হারালো দাবাং দিল্লি। ম্যাচে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় রাজধানীর দল। অন্য ম্যাচে পিঙ্ক প্যান্থার্সের হার।

একনজরে দিল্লি ও বেঙ্গালুরুর জয়

ইউ পি যোদ্ধার বিরুদ্ধে ৩৬-২৭ ব্যবধানে জয় পেয়েছে দিল্লি। রেইড পয়েন্টে দিল্লি ২ পয়েন্টে এগিয়ে যায়(দিল্লি ২০, ইউপি যোদ্ধা ১৮)। সুপার রেইডে আবার দিল্লি ০, ইউপি ১। আর ট্যাকেলে এক পয়েন্টের লিড পায় রাজধানী। এই বিভাগে দিল্লি ১০, ইউপি ৯। বাকি অলআউট পয়েন্ট ও এক্সট্রা পয়েন্টে মোট ৬ পয়েন্টের লিড নেয় দাবাং দিল্লি। এই জয়ের ফলে ৩৯ পয়েন্ট নিয়ে দাবাং দিল্লি পয়েন্ট তালিকায় এক নম্বরে উঠে এল। অন্য ম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে ৪১- ৩০ ব্যবধানে হারাল বেঙ্গালুরু বুলস।

আজ বেঙ্গল ওয়ারিয়ার্সের ম্যাচ

সোমবার দিনের প্রথম ম্যাচে হরিয়ানা স্টিলার্সের বিরুদ্ধে মাঠে নামছে বেঙ্গল ওয়ারিয়ার্স। শেষ ম্যাচে ওয়ারিয়ার্সরা পাটনা পাইরটসকে ৩৫-২৬ ব্যবধানে হারিয়েছে।

এদিনের দ্বিতীয় ম্যাচ

রাত ৮.৩০ মিনিটে আজ দিনের দ্বিতীয় ম্যাচে পুনেরি পল্টনের বিরুদ্ধে মাঠে নামছে ইউপি যোদ্ধা। রবিবার ইউপি'র দল দাবাং দিল্লির বিরুদ্ধে হেরেছে।

একনজরে পয়েন্ট টেবিলের প্রথম পাঁচে কারা

১) দাবাং দিল্লি- ৯ ম্যাচে ৩৯ পয়েন্ট
২) পিঙ্ক প্যান্থার্স- ১১ ম্যাচে ৩৭ পয়েন্ট
৩) বেঙ্গল ওয়ারিয়ার্স-৯ ম্যাচে ৩৩ পয়েন্ট
৪) বেঙ্গালুরু বুলস- ১১ ম্যাচে ৩৩ পয়েন্ট
৫) ইউ মুম্বা- ১০ ম্যাচে ২৯ পয়েন্ট

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+