প্রো কবাডি ২০১৯: থ্রিলার ম্যাচে তামিল থালাইভাসকে হারাল বেঙ্গল ওয়ারিয়ার্স
থ্রিলার ম্যাচে তামিল থালাইভাসকে হারাল বেঙ্গল ওয়ারিয়ার্স।৩৩-২৯ ব্যবধানে ম্যাচ জিতল বেঙ্গল।
প্রো কবাডি ২০১৯ টুর্নামেন্টে বুধবারের ম্যাচে থ্রিলার লড়াই। তামিল থালাইভাসকে হারালো বেঙ্গল ওয়ারিয়ার্স। ৩৩-২৯ ব্যবধানে ম্যাচ জিতল বেঙ্গল।

দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। রেইড পয়েন্টে দুই দলই ১৬ পয়েন্ট করে পেয়েছে। এরপর সুপার রেইড পয়েন্টেও দুই দলের সংগ্রহ ০।
তবে ট্যাকেল পয়েন্ট পার্থক্য গড়ে দেয়। ট্যাকেল পয়েন্টে ১০-৮ ব্যবধানে এগিয়ে গিয়েছে বেঙ্গল ওয়ারিয়ার্স। অলআউট পয়ন্টে আবার বেঙ্গল এগোয় ২-০ ব্যবধানে। একট্রা পয়েন্টে দুই দলই আবার ৫-৫ পয়েন্ট পায়। সব মিলিয়ে ৪ পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতে নেয় বেঙ্গল ওয়ারিয়ার্স। এই জয়ের পর ৭৮ পয়েন্ট নিয়ে লিগের দু'নম্বরে বেঙ্গল ওয়ারিয়ার্স।
একনজরে পয়েন্ট টেবিলের প্রথম চার দল
১) দাবাং দিল্লি ২১ ম্যাচ খেলে ৮২ পয়েন্ট
২) বেঙ্গল ওয়ারিয়ার্স ২১ ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট
৩) হরিয়ানা স্টিলার্স ২১ ম্যাচ খেলে ৭০ পয়েন্ট
৪) ইউ পি যোদ্ধা ২০ ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications