টোকিও অলিম্পিকে দেশের সেরা অ্যাথলিটদের থেকে কী চাইলেন প্রধানমন্ত্রী মোদী?
অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা
টোকিও অলিম্পিক শুরু হতে বাকি আর এক মাস। সে উপলক্ষ্যে গেমসে অংশ নিতে তৈরি হওয়া ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এই ইস্যুতে তিনি একটি টুইট করেছেন। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। অলিম্পিকের কথা ভেবে নে়টিজেনদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
|
নরেন্দ্র মোদীর টুইট
শুরুর একমাস আগে টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এক টুইট বার্তায় তিনি লিখেছেন যে দেশের সেরা অ্যাথলিটদের নিয়ে তৈরি দলই আগামী অলিম্পিকে অংশ নিতে চলেছে। প্রত্যেকেই দেশের মুখ উজ্জ্বল করবেন বলেও আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নেটিজেনদের জন্য উদ্যোগ
বুধবার সকালের টুইটে একটি লিঙ্ক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে ক্লিক করে প্রবেশ করা যাচ্ছে মাই গভর্মেন্ট অ্যাপে তৈরি করা রোড টু টোকিও ২০২০ কুইজ কনটেস্টে। যেখানে ১২০ সেকেন্ড বা দুই মিনিটে দিতে হবে ১০টি প্রশ্নের উত্তর। প্রতি সঠিক উত্তরের জন্য মিলবে ১ নম্বর। উপরোক্ত সাইটে গিয়ে লগ ইন করে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। এ ব্যাপারে প্রয়োজনীয় নিয়মাবলীও সাইটে লিখে দেওয়া হয়েছে। দেশের তরুণ প্রজন্মকে অলিম্পিক কুইজে অংশ নেওয়ার জন্য প্রলুব্ধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
|
অ্যাথলিটদের প্রস্তুতি খতিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী
টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের প্রস্তুতি নিজে খতিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী। সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি সন্তোষও প্রকাশ করেছেন। টোকিওমুখী ভারতীয় অ্যাথলিটরা যাতে কোনও পরিষেবা থেকে বঞ্চিত না হয়, দেশের ক্রীড়া মন্ত্রক ও ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে তা দেখার নির্দেশ দিয়েছেন দেশের প্রশাসনিক প্রধান। করোনা ভাইরাসের আবহে অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের টিকাকরণ প্রক্রিয়ার দিকেও নজর রেখেছেন মোদী। টোকিও অলিম্পিকের জন্য নিজেদের থিম তৈরি করে ফেলেছে ভারত সরকার। আগামী ২৬ জুন সেটি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। বিশ্ব অলিম্পিক দিবসে বিভিন্ন সময়ে গেমসে অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সব কৃতী ব্যক্তিত্বকে দেশের গর্ব বলে উল্লেখ করেছেন দেশের প্রশাসনিক প্রধান।

অলিম্পিকের শুরু এবং শেষ
আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক। ৮ অগাস্ট পর্যন্ত টুর্নামেন্ট চলার কথা। ভারতের থেকে বিভিন্ন ইভেন্টের প্রায় ১০০ জন অ্যাথলিট এবার গেমসে অংশ নিতে চলেছেন। ফলে এবার পদক জয়ের সম্ভাবনাও বেড়ে গিয়েছে বলে মনে করে ভারত সরকার।












Click it and Unblock the Notifications