অলিম্পিক অভিযানকে 'নিউ ইন্ডিয়া'য় মিলিয়ে জয়ের অভ্যাস তৈরির কথা মোদীর গলায়

অলিম্পিক অভিযানকে 'নিউ ইন্ডিয়া'র সঙ্গে সংযুক্ত করে জয়ের অভ্যাস তৈরির চেষ্টায় মোদী

টোকিও অলিম্পিকের অভিযান এবং দেশের অ্যাথলিটদের মানসিকতাকে 'নিউ ইন্ডিয়া' বা নতুন ভারতের ভাবনার সঙ্গে সংযুক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা ভাইরাসের আবহে বড় প্রতিযোগিতায় সফল হতে গেলে জয়ের অভ্যাস তৈরি করাই আসল বলেও জানিয়েছেন দেশের প্রশাসনিক প্রধান। উল্লেখ করেছেন অ্যাথলিটদের মানোন্নয়নে তাঁর সরকারের কৃতিত্বের কথাও।

করোনায় কঠিন পরিস্থিতি

করোনায় কঠিন পরিস্থিতি

মুখোমুখি সাক্ষাতে দেশের অ্যাথলিটদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান যে অলিম্পিকের মতো বড় ইভেন্টে সফল হওয়া এমনিতেই কঠিন। করোনা ভাইরাস অ্যাথলিটদের সেই কাজ আরও কঠিন করে দিয়েছে বলে মনে করেন মোদী। এমনকী অতিমারী পরিস্থিতির মধ্যে ভারতীয় অ্যাথলিটদের জাপানে পৌঁছেও বহুবিধ প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে বলেও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ফলে তিনি টোকিওগামী অ্যাথলিটদের সেভাবে প্রস্তুতি নিতে বলেছেন।

নিউ ইন্ডিয়ার প্রতিফলন

নিউ ইন্ডিয়ার প্রতিফলন

টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের মানসিকতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের অ্যাথলিটদের আত্মবিশ্বাস, ইতিবাচক ভাবনা, ভাল কিছু করার বাসনা, দৃঢ় প্রতিজ্ঞা এবং ইচ্ছাশক্তির সঙ্গে তাঁর সরকারের 'নিউ ইন্ডিয়া' দৃষ্টিভঙ্গির সঙ্গে সংযুক্ত করেছেন দেশের প্রশাসনিক প্রধান। বলেছেন যে অলিম্পিকের মতো বড় ইভেন্টে জয়ের অভ্যাস তৈরি করাটা আসল ব্যাপার। দেশের অ্যাথলিটদের মধ্যেও সেই মানসিকতার প্রতিফলন দেখতে চান নরেন্দ্র মোদী।

সরকারের সাফল্য

সরকারের সাফল্য

অন্যান্য বারের থেকে অনেক বেশি অ্যাথলিট এবার টোকিও অলিম্পিকে অংশ নিতে চলেছেন। যাকে বড় সাফল্য হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পিছনে তাঁর সরকারের অবদান রয়েছে বলেও জানিয়েছেন নমো। টোকিও অলিম্পিককে সামনে রেখে তাঁদের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়িত হওয়াটাও এই সফলতার অন্তর্গত বলে জানিয়েছেন মোদী। দেশের অ্যাথলিটদের জন্য পরিকাঠামোর উন্নয়ন থেকে অনুশীলনের পরিবেশ ও সুযোগ তৈরি করাটাও তাঁর সরকারের কৃতিত্ব বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

চিয়ার ফর ইন্ডিয়া

চিয়ার ফর ইন্ডিয়া

টোকিও অলিম্পিকগামী অ্যাথলিটদের জন্য সোশ্যাল মিডিয়ায় চিয়ার ফর ইন্ডিয়ার প্রচার শুরু করেছেন কেন্দ্রীয় সরকার। তাতে দেশের নাগরিকদেক সামিল হওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে দেশের এবারের অলিম্পিক অভিযানে খেলো ইন্ডিয়া ও ফিট ইন্ডিয়ার গুরুত্ব ঠিক কতটা, তাও বুঝিয়েছেন নমো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+