D Gukesh: বাবা-মা-কে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, মোদীকে কী উপহার দিলেন বিশ্ব চ্যাম্পিয়ন?

বিশ্ব দাবায় ইতিহাস সৃষ্টি করেছেন ডি গুকেশ। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। ফলে বছর শেষে গুকেশকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব দাবার খেতাব জিতেছেন গুকেশ। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দাবাকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন গুকেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুকেশ।

শনিবার সন্ধ্যায় নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়ায় গুকেশ এবং তাঁর মা-বাবার সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করা হয়েছে। গুকেশ প্রধানমন্ত্রীকে তাঁর সাক্ষর করা একটি দাবার বোর্ড উপহার দিয়েছেন। গুকেশের ভূয়সী প্রশংসা করছেন প্রধানমন্ত্রী।

সমাজ মাধ্যমে গুকেশ সম্পর্কে মোদী লিখেছেন, আমি বিগত কয়েক বছর ধরেই গুকেশকে খুব ঘনিষ্ঠভাবে লক্ষ্য করছি। আমার যেটা সবথেকে ভালো লাগে ওর পরিশ্রম ও নিষ্ঠা। গুকেশের আরও একটি গুণ রয়েছে সেটা সংকল্প এবং উৎসর্গ। তাঁর আত্মবিশ্বাস সত্যিই অনুপ্রেরণাদায়ক।

মোদী আরও লিখেছেন, আমি তাঁর কয়েক বছর আগে একটি ভিডিও দেখেছি যেখানে গুকেশ বলেছেন যে তিনি সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হবেন। নিজের সম্পর্কে এমন একটি ভবিষ্যদ্বাণী করা এবং সেটাকে সত্য প্রমাণিত করা খুবই গর্বের বিষয়য প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে গুকেশের বাবাকে। যিনি ট্রফি হাতে আছেন। গুকেশের বাবা একজন ইএনটি ডাক্তার। কিন্তু বছরের বেশিরভাগ সময়ই ছেলের সঙ্গে থাকেন।

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার পেয়েছেন গুকেশ। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১ কোটি ৪৫ লক্ষ টাকা অর্জন করেছেন। এমনকি নিজের রাজ্য থেকে পেয়েছেন আরও ৫ কোটি টাকা। ফলে কয়েক দিনের মধ্যেই গুকেশের আর্থিক সম্পত্তির পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। যদিও তাঁকে কর বাবদ অনেক টাকাই কেন্দ্রীয় সরকারের ঘরে জমা করতে হচ্ছে।

গত ১২ ডিসেম্বর চ্যাম্পিয়ন হন গুকেশ। কয়েকদিন পর সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। এরপর থেকে গুকেশকে নিয়ে চলছে সংবর্ধনা পর্ব। ২০২৪ সালে ভারতীয় দাবায় এক স্মরণীয় বছর। এর আগে চেস অলিম্পিয়াডে ভারতীয় পুরুষ ও মহিলা দল সোনা জিতেছেন। সেই দলের সঙ্গেও সাক্ষাৎ করেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+