করোনার আবহে অলিম্পিক্সগামী ভারতীয় অ্যাথলিটদের পাশে প্রধানমন্ত্রী মোদী, ভাইরাল ক্রীড়ামন্ত্রীর টুইট

করোনার আবহে অলিম্পিক্সগামী ভারতীয় অ্যাথলিটদের পাশে প্রধানমন্ত্রী মোদী, ভাইরাল ক্রীড়ামন্ত্রীর টুইট

করোনা ভাইরাসের ব্যাপক প্রভাবের জেরে টোকিও-তে এবারও অলিম্পিক্স আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নাগরিকদের প্রতিবাদ সত্ত্বেও গেমস নির্ধারিত সূচি মেনে আয়োজনে মরিয়া জাপান সরকার ও ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। এহেন টালমাটাল পরিস্থিতিতে অবশ্য বিচলিত হচ্ছেন না ভারতীয় অ্যাথলিটরা। বরং এবারের গেমসে ভাল কিছু করার ইচ্ছায় অতিমারী পরিস্থিতির মধ্যে নিজের সেরাটা দেওয়ার জন্য তাঁরা কঠোর পরিশ্রম করেছেন। এ লড়াইয়ে দেশের অ্যাথলিটদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

করোনার আবহে অলিম্পিক্সগামী ভারতীয় অ্যাথলিটদের পাশে প্রধানমন্ত্রী মোদী, ভাইরাল ক্রীড়ামন্ত্রীর টুইট

শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। যেখানে পিভি সিন্ধু, বজরং পুনিয়াদের নিজের উদ্দেশ্যের কথা জানিয়েছেন। আগামী টোকিও অলিম্পিক্সে পদক জিততে যে তাঁরা কতটা মরিয়া, ওই ভিডিওতে সেই বার্তাই দিয়েছেন অ্যাথলিটরা। ভিডিওটি ভাইরাল হয়েছে। ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন যে অতিমারী পরিস্থিতিতে অলিম্পিক্সমুখী অ্যাথলিটদের সবরকম সাহায্যের জন্য প্রস্তুত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দেশের অ্যাথলিটদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন রিজিজু।

জুলাই মাসের টোকিও অলিম্পিক্স ও প্যারালিম্পিক্সের কথা মাথায় রেখে ভারতীয় অ্যাথলিটদের কোভিড ১৯-এর টিকাকরণ শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। এখনও পর্যন্ত দেশের ১৩১ জন অ্যাথলিট ও ১৩ জন প্যারা-অ্যাথলিট টিকার প্রথম ডোজ নিয়েছেন। ১৭ জন অ্যাথলিট ও ২ জন প্যারা-অ্যাথলিট কোভিড ১৯ টিকার দুটি ডোজ নিয়েছেন বলে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে। ভারতীয় অ্যাথলিটদের ২৩ জন কোচিং স্টাফ টিকার দুটি ডোজ নিয়েছেন। ৮৭ জন একটি করে ডোজ নিয়েছেন বলে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের খবর।

গত বছরের ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক্স। করোনা ভাইরাসের জেরে তা স্থগিত করে দেওয়া হয়েছিল। আগামী ২৩ জুলাই থেকে ইভেন্ট শুরু হওয়ার কথা। কিন্তু অতিমারী যেভাবে প্রভাব বিস্তার করছে, তাতে ভারত, পাকিস্তান এবং নেপালের মতো দেশগুলিকে ইভেন্টে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। যদিও এই ইস্যুতে তাঁদের কাছে কোনও তথ্য পৌঁছায়নি বলে জানিয়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+