প্যারালিম্পিক ২০২৪-এ জায়গা নিশ্চিত করা অবনী লাকরা এবং শ্রীহর্ষ দেবরেড্ডিকে শুভেচ্ছাবার্তা মোদীর
প্যারালিম্পিক ২০২৪-এ জায়গা নিশ্চিত করা অবনী লাকরা এবং শ্রীহর্ষ দেবরেড্ডিকে শুভেচ্ছাবার্তা মোদীর
দ্বিতীয় ভারতীয় হিসেবে ২০২৪ প্যারিস প্যারালিম্পিকে যোগ্যতা অর্জন করে ফেললেন শ্রীহর্ষ দেবরেড্ডি। মঙ্গলবাক প্যারিস আয়োজিত চাতেউরক্স প্যারা শুটিং বিশ্বকাপে মিক্সড ১০ মিটার এয়ার রাইফেল এসএইচ ২ ইভেন্টে সোনা জয়ের ফলে প্যারালিম্পিকে নিজের স্থান নিশ্চিত করে নেন দেবরেড্ডি।

মোট ২৫৩.১ সংগ্রহ করে স্লোভেনিয়ার প্রতিযোগী টিরসেক এফ-কে ০.৫ ব্যবধানে পরাজিত করে সোনা জেতেন দেবরেড্ডি। স্লোভেনিয়ার প্রতিযোগী রূপো জয় করেছেন। আয়োজক দেশ ফ্রান্সের ডি লা ফরেস্ট ২৩০.৩ নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।
দেবরেড্ডির আগে ২০২০ প্যারালিম্পিকে সোনাজয়ী অবনী লাকরা মহিলাদের ১০ মিটার রাইফেলস এসএইচ ১ ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়ে ২৫০.৬ নিয়ে সোনা জেতেন এবং প্রথম ভারতীয় হিসেবে ২০২৪ প্যারালিম্পিকের যোগ্যতা অর্জন করেন। এই মুহূর্তে প্যারাশুটিং বিশ্বকাপে ভারতের মেডেল ট্যালিতে রয়েছে দু'টি সোনা।
এই সাফল্যের জন্য শ্রীহর্ষ দেবরেড্ডিকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাই মিডিয়ার একটি টুইটকে রিটুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, "শ্রীহর্ষ দেবরেড্ডি সোনা জেতার জন্য গর্বিত। তাঁর সংকল্প সত্যিই প্রেরণাদায়ক। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।"
Proud of Sriharsha Devaraddi for wining the Gold. His determination is truly motivating. Best wishes for his future endeavours. https://t.co/z9g42AHng3
— Narendra Modi (@narendramodi) June 8, 2022
দেবরেড্ডির মতোই অবনী লাকরাকেও শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবনীর একটি টুইটকে রিটুই করে আধুনিক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা লিখেছেন, "এই ঐতিহাসিক সাফল্যের জন্য শুভেচ্ছা আপনাকে অবনী লাকরা। আপনি সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছন এবং অন্যদের অনুপ্রাণিত করুন। আমার শুভেচ্ছা রইল।"
Congratulations @AvaniLekhara for this historic accomplishment. May you keep scaling newer heights of success and inspiring others. My best wishes. https://t.co/V5jb5AMzlV
— Narendra Modi (@narendramodi) June 8, 2022












Click it and Unblock the Notifications