Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Modi In US: অলিম্পিক্স আয়োজনে বদ্ধপরিকর দেশ, ক্রীড়াক্ষেত্রে ভারতের উন্নতির খতিয়ান তুলে ধরলেন মোদী

মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে ভারত-মার্কিন সম্পর্ককে আরও শক্তিশালী করাই লক্ষ্য তাঁর। নাসাউ কলিসিয়ামে মোদী ভাষণ দেন মোদী অ্যান্ড ইউএস শীর্ষক অনুষ্ঠানে। সেখানেই মোদীর কথায় উঠে এলো ভারতীয় খেলাধুলা এবং অলিম্পিক্সের প্রসঙ্গ। ২০৩৬ সালের অ‌‌‌লিম্পিক্স আয়োজনের জন্য বিড করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তার জন্য প্রস্তুতিও শুরু হয়েছে। মোদী প্রবাসী ভারতীয়দের সামনে ফের একবার অলিম্পিক্স আয়োজনের স্বপ্নকে উস্কে দিলেন।

নিউ ইয়র্কের নাসাউ কলিসিয়ামে নরেন্দ্র মোদী তাঁর বক্তব্যে বলেন, "ভারত বড় স্বপ্ন দেখে। বড় স্বপ্নকে ‌লক্ষ্যমাত্রা রেখে এগিয়ে চলে। কয়েক দিন আগেই প্যারিসে অলিম্পিক্স হয়েছে। আগামী অলিম্পিক্স আমেরিকায় অনুষ্ঠিত হবে । খুব তাড়াতাড়ি ভারতের মাটিতে অলিম্পিক্স দেখবে গোটা বিশ্ব। ভারতে ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করার জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করছি আমরা।"

Narendra Modi

ভারতে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয়, সদ্য টি২০ বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। আইপিএল বিশ্বের অন্যতম সেরা লিগ গুলির মধ্যে একটা। এই প্রেক্ষাপটে মোদীর মুখে উঠে আসে আইপিএলের জনপ্রিয়তার কথাও। মোদী বলেন, "আজ আইপিএল বিশ্বের দশটি সেরা লিগের মধ্যে অন্যতম।"

২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের জন্য ভারত ছাড়াও ইন্দোনেশিয়া, কাতার, সৌদি আরব সহ এশিয়ার একাধিক দেশই বিড করতে চলেছে। তবে এশিয়ার সঙ্গে লড়াইয়ে নেমেছে আফ্রিকাও। ভারতের লড়াইকে কঠিন করে আগামী ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনে উদ্যোগী মিশরও।

ভারত কর্তৃক আয়োজিত সর্বশেষ বড় আন্তর্জাতিক মাল্টি-স্পোর্ট ইভেন্টটি ছিল দিল্লিতে ২০১০সালের কমনওয়েলথ গেমস। বর্তমানে, আহমেদাবাদ অলিম্পিক্স গেমসের একটি শক্তিশালী ভেন্যু হিসেবে আবির্ভূত হচ্ছে। এছাড়াও ২০৩০ সালে ভারত যুব অলিম্পিক্স আয়োজন করতে উদ্যোগী হয়েছে।

সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক্সে ভারতের স্থান ছিল ৭১ নম্বরে। এবার ভারত ৫টি ব্রোঞ্জ এবং ১টি রুপো জিতেছে। টোকিওতে সোনা জিতলেও এবার এবার কোনও সোনালি পদক ভারত জিততে পারেনি।
প্যারালিম্পিক্সে পদকের প্রত্যাশা পূরণ হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে গিয়েছে। প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা ২৯। যার মধ্যে সাতটি সোনা, ৯টি রুপো, ১৩টি ব্রোঞ্জ রয়েছে, যা ভারতের সর্বকালীন রেকর্ড। টোকিতে ১৯ পদক জিতেছিল ভারত। পদক জয়ের নিরিখে নয়া ইতিহাস সৃষ্টি হয়েছে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। মোট ২৯টি পদকের মধ্যে অ্যাথলেটিক্স বিভাগ থেকেই এসেছে ১৭টি পদক।

Chess Olympiad: চেস অলিম্পিয়াডে ভারতের জোড়া সোনা! পুরুষ দলের পাশাপাশি ইতিহাস মহিলা দাবাড়ুদেরও
ভারত প্যারালিম্পিক্সে অ্যাথলেটিক্সে মোট ১৭টি পদক জিতে নয়া রেকর্ড সৃষ্টি করেছে। টোকিও প্যারালিম্পিক্সে ভারত অ্যাথলেটিক্স বিভাগ থেকে ৮টি পদক জিততে সক্ষম হয়েছিল, এবার সেই সংখ্যা এক লাফে ১১ বেড়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+