দেখতে পেয়েই স্বপ্না বর্মনকে জড়িয়ে ধরলেন মোদী, কী বললেন প্রধানমন্ত্রী
বুধবার প্রধানমন্ত্রী মোদী এশিয়ান গেমস ২০১৮-এ পদকজয়ী সকল সমস্ত ভারতীয় ক্রীড়াবিদের সঙ্গে মিলিত হলেন। সেখানে হেপ্টাথলনে সোনাজয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট স্বপ্না বর্মণকে দেখে জড়িয়ে ধরেন তিনি।
স্বপ্না বর্মণকে দেখতে পেয়েই জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী মোদী। ১৮-তম এশিয়ান গেমসে, প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে হেপ্টাথলনে সোনা জিতেছেন স্বপ্না বর্মণ। এদিন প্রধানমন্ত্রী বলেন, 'যে খেলাগুলিতে আমরা অনেক আগে জিততে পারতাম না, সেগুলিতেও আমরা জয়ী হয়েছি। এটি ভারতীয় ক্রীড়ার জন্য অত্যন্ত ইতিবাচক দিক।'
এদিন এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে মিলিত হন প্রধানমন্ত্রী। সেখানেই জপাইগুড়ির মেয়ে স্বপ্নাকে দেখে উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি মোদী। স্বপ্নার সঙ্গে আলাদা করে বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় তাঁকে। তাঁর সঙ্গে পোজ দিয়ে ছবিও তোলেন প্রধানমন্ত্রী। এর আগেই টুইটারে এই সফল ক্রীড়াবিদকে অভিনন্দন জানিয়েছিলেন মোদী।
এদিন অবশ্য শুধু স্বপ্না নন, এশিয়ান গেমসে ভারতকে গর্বিত করা ৬৯ জন ক্রীড়াবিদই মিলিত হন প্রধানমন্ত্রীর সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠোরও। এই ভারতের এই সাফল্যের পিছনে ক্রীড়াবিদদের পাশাপাশি তাঁদের কোচ, সাপোর্ট স্টাফ ও পরিবারের লোকজনদের বড় ভূমিকা রয়েছে বলে জানান মোদী।
Athlete Swapna Barman who won gold medal in Women's Heptathlon at #AsianGames2018 meets Prime Minister Narendra Modi in Delhi. pic.twitter.com/t4gSLCgCi7
— ANI (@ANI) September 5, 2018
Indian athletes who won medals at #AsianGames2018 meet PM Narendra Modi in #Delhi. pic.twitter.com/95bPUOqLOw
— ANI (@ANI) September 5, 2018
#AsianGames2018 medal winners Dutee Chand & Hima Das meet PM Narendra Modi in #Delhi. pic.twitter.com/70ow9huBLK
— ANI (@ANI) September 5, 2018
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়
Click it and Unblock the Notifications