বিরাট কোহলি থেকে মীরাবাঈ চানু, অনবদ্য ক্রীড়াবিদদের অনবদ্য সম্মান, দেখুন ফোটো গ্যালারি

৩৪ জন ক্রীড়াশ্রেষ্ট। আর তাঁদের জন্য সব এমন সম্মান যার জন্য যে কোনও মানুষ সবকিছু উজার করে দিতে চায়। বাস্তবে সেই সম্মানকে ছুঁতে পারেন ক'জন!

৩৪ জন ক্রীড়াশ্রেষ্ট। আর তাঁদের জন্য সব এমন সম্মান যার জন্য যে কোনও মানুষ সবকিছু উজার করে দিতে চায়। বাস্তবে সেই সম্মানকে ছুঁতে পারেন ক'জন! কিন্তু যারা পারেন তারাই তো গ্রেট। আর এই গ্রেটদের স্যালুট জানানোটাও বিশাল গর্বের। ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ভারতবাসী পেল এমনই এক গর্বের দিন। যেদিন এই ৩৮ ক্রীড়াশ্রেষ্ট ব্যক্তিত্বকে জাতীয় সম্মানে সম্মানিত করলেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

ভারতীয় ক্রিকেট দলের বিরাট কোহলি পেলেন রাজীব গান্ধী খেলরত্ন সম্মান। তাঁর সঙ্গেই এই একই সম্মানে ভূষিত হলেন ওয়েটলিফটার মীরাবাঈ চানু। দ্রোণাচার্য সম্মানে এবার সম্মানিত করা হল ৮ জনকে। অর্জুন সম্মানে সম্মানিত করা হল কুড়ি জনকে। ধ্যানচাঁদ সম্মানে এবার সম্মানিত করা হয়েছে ৪ জনকে।

রাজীব গান্ধী খেলরত্ন সম্মান- বিরাট কোহলি

ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক বিষ্ময় প্রতিভা হিসাবে স্থান করে নিয়েছেন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকরের আদ্যন্ত এই ফ্যানের আগ্রাসী ক্রিকেটকে কুর্ণিশ জানিয়েছে ক্রিকেট বিশ্ব, আর তাঁকে রাজীব গান্ধী খেলরত্ন সম্মানে সম্মানিত করে কুর্ণিশ জানাল দেশ।

সম্মান গ্রহণ করার আগে বিরাট

রাষ্ট্রপতি ভবনে তখন সকলের নজর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের উপরে, ঘোষক তখন বলেছেন দেশের এই গর্বের সন্তানের কৃতিত্বের কথা।

রাজীব গান্ধী খেলরত্ন সম্মান- মীরাবাঈ চানু

ভরোত্তলনে লাহাগাতার দেশকে গর্বিত করে চলেছেন চানু। ২০১৪ সাল থেকে ২০১৮-র মধ্যে আন্তর্জাতিক আঙিনায় জিতেছেন ২টি সোনা এবং একটি রূপো।

সম্মান নেওয়ার আগের মুহূর্তে চানু

তাঁর নাম ঘোষণা হতেই দ্রুত পায়ে চলে আসেন চানু, ঘোষকের কন্ঠে উচ্চারিত হতে থাকে ভারতের সোনার মেয়ের একের পর এক কৃতিত্বের কথা।

অর্জুন সম্মান- নীরজ চোপড়া

২০১৭ থেকে ১৮-র মধ্যে তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ের হ্যাট্রিক করেছেন নীরজ, ২০ বছরের গণ্ডীও পার করেননি এই তরুণ, কিন্তু জ্যাভলিন থ্রো-এ ভারতকে এক নতুন স্বপ্ন দেখাচ্ছেন এই তরুণ, আগামী দিনে আন্তর্জাতিক স্তরে নীরজ দেশকে আরও গর্বিত করবেন বলেই আশা করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।

অর্জুন সম্মান- হিমা দাস

চলতি বছরের শুরু থেকেই চোখ ধাঁধানো পারফরম্যান্স দিয়ে আসছেন হিমা, অসমের মেয়ে হিমা সদ্য সমাপ্ত এশিয়ান গেমসেও একটি স্বর্ণপদক ও দুটি রূপো-সহ মোট ৩টি পদক জিতেছেন।

অর্জুন সম্মান- নীলাকুর্থি সিক্কা রেড্ডি

২০১৪ থেকে ১৮- একের পর এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিভার উজ্জ্বল বিচ্ছুরণ ঘটিয়েছেন এই ব্যাডমিন্টন প্লেয়ার, জিতেছেন একটি সোনার পদক-সহ ২টি ব্রোঞ্জ পদক।

অর্জুন সম্মান- নায়েব সুবেদার জিনশন জনশন

২০১৭ সালের এশিয়ান অ্য়াথলেটিক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়, সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে একটি রূপো ও একটি সোনা জয় করেন জিনশন জশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+