Pramod Bhagat: দেড় বছরের জন্য সাসপেনশনের কোপ, প্যারালিম্পিক্সে কোন অপরাধে নামা হচ্ছে না প্রমোদের?

Pramod Bhagat: প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের সম্ভাব্য পদকজয়ীদের তালিকায় প্রথম সারিতে থাকা প্রমোদ ভগত বড় ধাক্কা খেলেন। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন তাঁকে দেড় বছরের জন্য সাসপেন্ড করল।

টোকিও প্যারালিম্পিক্সে ভারতকে সোনা এনে দিয়েছিলেন এই শাটলার। যদিও সাসপেনশনের কোপে পড়ে এবার তিনি নামতে পারবেন না প্যারালিম্পিক্সে।

Pramod Bhagat

বিশ্বে ব্যাডমিন্টনের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। বিবৃতিতে তারা জানিয়েছে, টোকিওর প্যারালিম্পিক্স চ্যাম্পিয়ন প্রমোদ এবারের প্যারালিম্পিক্সে অংশ নিতে পারবেন না। তাঁকে ১৮ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।

জানা যাচ্ছে, কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের অ্যান্টি-ডোপিং বিভাগ প্রমোদকে দোষী সাব্যস্ত করেছে বিডব্লিউএফের নিয়ম লঙ্ঘনের অভিযোগে। ডোপিং রোধে সবচেয়ে বড় বিষয় হলো, নমুনা সংগ্রহে সুবিধার কারণে নিয়মিত ক্রীড়াবিদদের গতিবিধি জানাতে হয় সংশ্লিষ্ট জায়গায়। কিন্তু ১২ মাসের মধ্যে তিনবার সেই নিয়ম প্রমোদ মানেননি বলে অভিযোগ।

৩৬ বছরের এসএল থ্রি অ্যাথলিট প্রমোদ এই শাস্তির কথা জেনে বলেছেন, আমার পক্ষে এটি খুব বড় সিদ্ধান্ত। আমি ওয়াডা (ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি)-কে সম্মান করি। ক্রীড়াবিদদের জন্য তাদের সীমারেখা টানার কথাও আমি জানি। কিন্তু টেকনিক্যাল কারণে কাউকে ব্যান করা সঠিক নয়।

প্রমোদের কথায়, আমার নমুনায় নিষিদ্ধ কিছু মেলেনি। আমার গতিবিধি সংক্রান্ত তথ্য না মেলার বিষয় রয়েছে। আমি ভিন্ন জায়গায় থাকায় দুটি ক্ষেত্রে নমুনা দিতে পারিনি। টেস্ট মিস করেছি। কিন্তু তৃতীয় টেস্ট মিস করা সংক্রান্ত যাবতীয় নথি আমার কাছে রয়েছে। কিন্তু আমার আবেদন গ্রহণ করা হয়নি।

টোকিও প্যারালিম্পিক্সের সোনাজয়ী প্রমোদ বলেন, আমার কাছে এটা বড় ক্ষতি। আমি প্যারিসের জন্য প্রস্তুত হচ্ছিলাম। সব অ্যাথলিটের কাছেই এমন আসর গুরুত্বপূর্ণ। আমি পদকও জিততে পারতাম। কিন্তু গোটা ঘটনা আমার কাছে হৃদয়বিদারক।

উল্লেখ্য, প্রমোদ গত ২৯ জুলাই কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে আবেদন জানালেও তা খারিজ হয়। তাঁর শাস্তি সম্পর্কে অ্যান্টি ডোপিং ডিভিশনের সিদ্ধান্ত বহাল রাখা হয়। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর অবধি সাসপেনশনের কোপে পড়লেন প্রমোদ। তাঁর দাবি, টেকনিক্যাল কারণেই তিনি নিজের গতিবিধি জানিয়ে নমুনা দিতে পারেননি। যদিও তাতে শাস্তি এড়াতে পারলেন না তিনি।

প্রমোদ অবশ্য জানিয়েছেন, তিনি এই শাস্তি মেনে নিচ্ছেন। তবে এই সময় তাঁর কাছে চ্যালেঞ্জিং ও আবেগঘন। কেন না, সব সময় তিনি বিশ্বাসযোগ্যতা বজায় রেখেই প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকেন। বিহারের শাটলার প্রমোদের বয়স এখন ৩৬। গত ফেব্রুয়ারিতেই তিনি পঞ্চম বিশ্ব খেতাব জিতে চিনের লিন ডানের কীর্তি স্পর্শ করেছেন।

ভারতের প্যারা ব্যাডমিন্টন কোচ গৌরব খান্নার আক্ষেপ, প্রমোদ ছিটকে যাওয়ায় ভারতের নিশ্চিত একটি পদক হাতছা়ড়া হলো। তবে প্রমোদের মতো ফাইটার ফের স্বমহিমায় ফিরবেন বলে আশা গৌরবের। উল্লেখ্য, পাঁচ বছর বয়স থেকে পোলিও আক্রান্ত প্রমোদের পায়ে সমস্যা রয়েছে। তবে সেই প্রতিবন্ধকতা জয় করে তিনি প্যারালিম্পিক্সে সোনার পাশাপাশি এশিয়ান গেমসে দু-বার সোনা জিতেছেন। তাঁর বিভাগে প্রমোদ এখন বিশ্বের ৩ নম্বর প্যারা-শাটলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+