প্যারা ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের দাপট, সোনা জিতলেন প্রমোদ ও মনীষা
প্যারা ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দাপট ভারতীয়দের। সোনা জিতলেন প্রমোদ ভগত ও মনীষা রামাদস। টোকিওয় অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রমোদ সোনা জেতেন ভারতেরই নীতেশ কুমারকে হারিয়ে। মনীষার বিশ্ব চ্যাম্পিয়নশিপে অভিষেক হয় এবারই। তা স্মরণীয় হয়ে রইল সোনা জয়ের মাধ্যমেই।

প্যারা ব্যাডমিন্টনে ভারতীয় তারকা প্রমোদ ভগত সোনা জয়ের লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন নীতেশ কুমারের। ৫৩ মিনিটের মধ্যেই তিনি জয় ছিনিয়ে নেন। খেলার ফল ২১-১৯, ২১-১৯। পুরুষদের সিঙ্গলস এসএল থ্রি ইভেন্টে সোনা জেতেন প্রমোদ। টোকিও অলিম্পিক্সেও এই বিভাগেই তিনি সোনা জিতেছিলেন। গত বছর তিনি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানে ভূষিত হন। এর আগে ২০১৯ সালে তিনি অর্জুন পুরস্কারও পেয়েছিলেন।
মনীষা বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন এসইউ ফাইভ বিভাগে। ১৭ বছরের এই শাটলার চ্যাম্পিয়ন হলেন জাপানের মামিকো টোয়োডাকে ২১-১৫, ২১-১৫ ব্যবধানে পরাস্ত করে। ভারত সোনা জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল পুরুষদের ডাবলস এসএল থ্রি-এসএল ফোর বিভাগে। প্রমোদ ভগত এই ইভেন্টে নেমেছিলেন মনোজ সরকারের সঙ্গে জুটি বেঁধে। প্রতিপক্ষ ছিল ইন্দোনেশিয়ার জুটি। প্রথম গেমটি প্রমোদরাই জিতেছিলেন। যদিও শেষরক্ষা করতে পারেননি। ভারতীয় জুটিকে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়। প্রমোদ-মনোজ জুটি পরাস্ত হয় ২১-১৪, ১৮-২১, ১৩-২১ ব্যবধানে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications