PR Sreejesh: শ্রীজেশ অনুসরণ করবেন দ্রাবিড়কে, ২০৩২ সালের আগে হতে চান না ভারতের সিনিয়র দলের কোচ

PR Sreejesh: পিআর শ্রীজেশ। অলিম্পিক্সে ভারতের হয়ে দু-বারের ব্রোঞ্জজয়ী। প্যারিস অলিম্পিক্সেই দেশের হয়ে খেলে ফেললেন শেষ ম্যাচ। আজই ভারতে ফিরলেন।

অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক ছিলেন। এবার তাঁর লক্ষ্য ভারতীয় হকি দলের জোরদার সাপ্লাই লাইন তৈরি করা।

PR Sreejesh

রাহুল দ্রাবিড় আইপিএল দলের মেন্টর ছিলেন। এরপর অনূর্ধ্ব ১৯, ভারতীয় এ দলে কোচিং করানোর পর সিনিয়র দলের কোচ হয়েছিলেন। সেই দ্রাবিড়ের পদাঙ্কই অনুসরণ করতে চান। আজ জানিয়ে দিলেন শ্রীজেশ।

শ্রীজেশ আজ মজা করে জানালেন, কোচিং করানোর পরিকল্পনা আছে। পরিবারের সঙ্গে কথা বলে জানব পরিবারের সদস্যদের তাতে সায় আছে কিনা। বিশেষ করে স্ত্রীর কথা এখন একটু বেশিই শুনতে হবে! এরপরই তিনি জানালেন কোচিংয়ে কীভাবে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন।

শ্রীজেশের কথায়, রাহুল দ্রাবিড়ের মতোই প্রথমে জুনিয়রদের নিয়ে কাজ শুরু করব। একঝাঁক প্রতিভার বিকাশে সহায়তা করতে চাই, যাতে তাঁরাও ভারতীয় দলে জায়গা করে নিতে পারেন। সামনের বছর জুনিয়র বিশ্বকাপ আছে। ২ বছরের মধ্যে সিনিয়র দল বিশ্বকাপও খেলবে।

শ্রীজেশের কথায়, ২০২৮ সালের মধ্যে ২০ থেকে ৪০ জন প্লেয়ার তৈরির লক্ষ্যমাত্রা রাখছি। যাঁদের মধ্যে থেকে ১৫-২০ জন ২০২৯ সালের মধ্যে জাতীয় দলে সুযোগের দাবিদার হন। ২০৩০-এর মধ্যে সেই সংখ্যাটা বাড়িয়ে ৩০থেকে ৩৫-এ নিয়ে যেতে চান শ্রীজেশ।

২০৩২ সালে ব্রিসবেন অলিম্পিক্স রয়েছে। তাতে ভারতের সিনিয়র দলের কোচ হওয়ার ইচ্ছার কথাও এদিন জানালেন শ্রীজেশ। এমনকী ভারতের মাটিতে যদি ২০৩৬ সালের অলিম্পিক্স হয় তাতেও দেশের চিফ কোচের ভূমিকায় থাকতে চান ১৮ বছর ধরে ভারতীয় হকি দলের দুর্গ আগলানো কিংবদন্তি গোলকিপার শ্রীজেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+