National Games: দেবভূমিতে জমকালোভাবেই জাতীয় গেমসের সূচনা, দেশে অলিম্পিক্স আয়োজন নিয়ে কী বার্তা দিলেন মোদী?

৩৮তম জাতীয় গেমসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দেবভূমি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে জাতীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হল। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় গেমস চলবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি, আইওএ প্রেসিডেন্ট পিটি উষা সহ বিশিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে একজন অ্যাথলিট গোটা মাঠ প্রদক্ষিণ করে জাতীয় গেমসের মশাল নিয়ে এসে মঞ্চে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে দেন। তারপর মোদী সেটি মঞ্চের মূল কেন্দ্রে স্থাপন করেন। এরপর নিজের বক্তব্যে তাঁদের সরকারের আমলে খেলাধুলার উন্নতির কথাই তুলে ধরেন। একইসঙ্গে জাতীয় গেমসের মতো গুরুত্বপূর্ণ স্পোর্টিং ইভেন্ট আয়োজনের জন্য উত্তরাখণ্ড সরকারকে ধন্যবাদ জানান।

মোদী নিজের বক্তব্যে বলেন, আজ থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় গেমস। চলতি বছর উত্তরাখণ্ড রাজ্য গঠনের ২৫তম বছর। দেশের প্রতিটি প্রান্ত থেকে হাজার হাজার ক্রীড়াবিদ এখানে এসেছেন নিজেদের প্রতিভাকে তুলে ধরতে। এক ভারত-শ্রেষ্ঠ ভারত-এই কথাটি এখানে খুবই প্রযোজ্য। এবারের গেমসে আদিবাসী ঐতিহ্যবাহী খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারের জাতীয় গেমস হতে চলেছে সবুজায়নের প্রতীক।। সমস্ত বল এবং ট্রফি ই-বর্জ্য থেকে তৈরি করা হয়। পদকজয়ী খেলোয়াড়দের নামে একটি করে গাছ লাগানো হবে। আমি সব ক্রীড়াবিদকে শুভেচ্ছা জানাচ্ছি এই গেমসে অংশ নেওয়ার জন্য।।

মোদী নিজের বক্তব্যে বলেন, আজ খেলাধুলা ভারতের উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা এটাকে তরুণদের আত্মবিশ্বাসের সঙ্গে যুক্ত করছি। আজ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হওয়ার পথে। অর্থনীতিও খেলাধুলার একটি অংশ। বিশ্বব্যাপী খেলোয়াড়দের দ্বারা ব্যবহৃত বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম এখন অনেক বেশি ভারতে তৈরি হয়। মীরাটে বেশি ছোট-বড় কারখানা সেখানে খেলাধুলার সরঞ্জাম তৈরি করছে। কয়েক বছর আগেও খেলার যা বাজেট ছিল এখন তা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।

এর পাশাপাশি মোদী আরও বলেন, কিছুদিন আগে, আমি দিল্লিতে আমার বাসভবনে আমাদের অলিম্পিক্স দলের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। অলিম্পিক্স প্যারালিম্পিক্সে মেডের সংখ্যা বৃদ্ধি পেয়ছে। দাবায় ভারত বিশ্বসেরা। এখন ভারতের যুবরা খেলাকে অতিরিক্ত বিষয় হিসাবে ভাবে না, কেরিয়ার গঠনের কথা চিন্তা করেন।

মোদী আরও বলেন, তোমাদের সামনে এখন অলিম্পিক্স বা আন্তর্জাতিক ইভেন্টে ভালো পারফরম্যান্স করা আইকনরা আছেন। তাদের দেখে তোমরা অনুপ্রাণিত হতে পারবে। জাতীয় গেমসে তোমাদের সাফল্য আন্তর্জাতিক স্তরের সাফল্যের পথ হতে পারে।

২০৩৬ সালের অলিম্পিক্সের স্বপ্ন ফের একবার উস্কে দিলেন মোদী জাতীয় গেমসের মঞ্চ থেকেই। তিনি বলেন, ভারত ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের সব রকম চেষ্টা করবে. অলিম্পিক্স হলে সেই দেশের চেহারা পাল্টে যায়। অর্থনীতির উন্নয়ন ঘটে। সব থেকে বিরাট ব্যাপার হল পর্যটন ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন ঘটে।

এরপর পর মোদী সবাইকে মোবাইলের ফ্লাসলাইট জ্বালাতে বলেন, গোটা স্টেডিয়াম মোবাইলের আলোয় আলোকিত হয় এবং জাতীয় গেমসের আনুষ্ঠানিক সূচনা করেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+