Modi Met Pragga: প্রধানমন্ত্রীর বাসভবনে প্রজ্ঞানন্দ, সঙ্গে বাবা-মা, উচ্ছ্বসিত প্রশংসা মোদীর
Modi Met Pragga: দাবা বিশ্বকাপে রানার-আপ ১৮ বছরের গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দর সঙ্গে নিজের বাসভবনে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গতকালই চেন্নাইয়ে ফিরেছেন প্রজ্ঞা। আজ দিল্লির ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে তিনি গেলেন বাবা-মাকে নিয়ে।
চেন্নাইয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বাসভবনে গিয়েও সাক্ষাৎ সেরেছিলেন প্রজ্ঞা। তামিলনাড়ু সরকার তাঁকে ৩০ লক্ষ টাকা দেয়।

প্রজ্ঞানন্দ কলকাতায় আসার আগে আজ দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সেই সাক্ষাতের কয়েকটি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রজ্ঞানন্দ লেখেন, প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাতে আমি প্রভূত সম্মানিত বোধ করছি। যেভাবে আমাকে এবং আমার বাবা-মাকে আপনি উৎসাহিত করলেন সে জন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
Had very special visitors at 7, LKM today.
— Narendra Modi (@narendramodi) August 31, 2023
Delighted to meet you, @rpragchess along with your family.
You personify passion and perseverance. Your example shows how India's youth can conquer any domain. Proud of you! https://t.co/r40ahCwgph
এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে প্রজ্ঞার টুইট রি-টুইট করে লেখেন, আজ ৭, এলকেএমে একজন বিশেষ ব্যক্তি এসেছিলেন। প্রজ্ঞা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতে আমারও খুব ভালো লেগেছে। আবেগ ও অধ্যবসায়ের মূর্ত প্রতীক হিসেবে প্রজ্ঞাকে উল্লেখ করে মোদী লেখেন, ভারতের যুব সম্প্রদায় যে সব ক্ষেত্রকেই জয় করতে পারে তা প্রজ্ঞার সাফল্যে প্রমাণিত।

প্রজ্ঞার সাফল্যে তিনিও যে গর্বিত সে কথা উল্লেখ করতে ভোলেননি প্রধানমন্ত্রী। বিশ্ব দাবায় যখন প্রজ্ঞা দুরন্ত পারফরম্যান্স উপহার দিচ্ছিলেন তখনও নিয়মিত তাঁকে উৎসাহ প্রদান করেছেন নরেন্দ্র মোদী। প্রজ্ঞার সাফল্যে অভিনন্দনও জানিয়েছেন। আজ তাঁর সঙ্গে অনেকক্ষণ কথা বলেও আগামী দিনের জন্য উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী।
প্রজ্ঞানন্দর অপেক্ষায় প্রহর গুনছে কলকাতাও। সোমবার তিনি কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে স্থির রয়েছে। এশিয়ান গেমসের দলের শিবিরে যোগ দেওয়ার পাশাপাশি কলকাতায় একটি দাবা প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথাও রয়েছে প্রজ্ঞানন্দর।












Click it and Unblock the Notifications