D Gukesh: মোদী থেকে রাহুল- অভিনন্দনের বন্যায় ভাসছেন গুকেশ, খেতাব জয়ের পর তৈরি করলেন দৃষ্টান্ত

D Gukesh: ১৮ বছর বয়সেই সর্বকনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাহুল গান্ধী, ভিভিএস লক্ষ্মণ থেকে শুরু করে আইপিএলের দলও গুকেশকে অভিনন্দন জানাচ্ছে।

তামিলনাড়ু থেকে বিশ্বনাথন আনন্দের পর এই নিয়ে দ্বিতীয় কোনও গ্র্যান্ডমাস্টার বিশ্ব খেতাব জিতলেন। উচ্ছ্বসিত আনন্দ।

D Gukesh -

তবে গুকেশ খেতাব জয়ের মুহূর্তটাকেও স্মরণীয় ও দৃষ্টান্ত করে রাখলেন। তিনি বুঝেছিলেন ডিং লিরেন ভুল চাল দিয়ে ফেলেছেন চাপের মুখে। আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। সেই সময় ওয়াটার ব্রেক নেন। ফিরে এসে চেয়ারে বসার সময় তাঁর মুখে ছিল হাসি।

এরপরই লিরেন সরে দাঁড়ান। খেতাব জয় নিশ্চিত হওয়ার পর নথিতে প্রয়োজনীয় সই করার সময়ই গুকেশের চোখে আনন্দাশ্রু। এরপরই চোখে জল নিয়েই ফের দাবার বোর্ড সাজালেন। অনেকেই বলছিলেন, ১৪ তথা শেষ গেমে গুকেশের জয়ের সম্ভাবনা কম।

লিরেনের ভুলে ড্র হতে চলা গেম ঝুঁকল গুকেশের দিকে। গুকেশ কাঁদতে কাঁদতেই দাবার বোর্ড সাজাচ্ছেন। তখন পাশ থেকে বলা হলো, না কাঁদার জন্য। হাসি-কান্না নিয়েই দাবার বোর্ডকে প্রণাম করলেন। বাইরে দাঁড়ানো বাবা তখন অপেক্ষায় পুত্রের জন্য। ঘর থেকে বেরিয়েই বাবার সঙ্গে আলিঙ্গন বিশ্বচ্যাম্পিয়নের।

বাবার সঙ্গে ট্রেনারদের সম্মান জানাতেও ভোলেননি। প্যাডি আপটনের সঙ্গেও তৈরি হলো আবেগঘন মুহূর্ত। যিনি গুকেশকে নানা অ্যাডভেঞ্চারের উদাহরণ টেনে মনোবল বাড়িয়েছেন। ডিং লিরেনকে অসাধারণ প্রতিপক্ষ বলে অভিহিত করলেন। ম্যাগনাস কার্লসেনকে সেরাও বললেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে গুকেশের সাফল্যকে ঐতিহাসিক ও দৃষ্টান্তমূলক বলে বর্ণনা করেছেন। এই অনবদ্য কীর্তির জন্য গুকেশকে অভিনন্দন জানিয়ে মোদী লেখেন, অতুলনীয় প্রতিভা, কঠোর পরিশ্রম ও দৃঢ়সংকল্প থাকাতেই এই ফলাফল হয়েছে। এই জয় শুধু তাঁর নাম দাবার ইতিহাসেই খোদাই করল না, বহু তরুণকে স্বপ্ন দেখতে, শ্রেষ্ঠত্ব অর্জনে অনুপ্রাণিত করল।

বিশ্বনাথন আনন্দ এক্স হ্যান্ডলে লেখেন, গুকেশের সাফল্য ভারতের কাছে গর্বের মুহূর্ত। একই সঙ্গে গর্বের মুহূর্ত দাবা, WACA ও আমার কাছে। দাবা। ব্যক্তিগতভাবেও তিনি গর্বিত বলে জানিয়ে আনন্দ লেখেন, ডিং অসাধারণ ম্যাচ খেলেছেন। তিনিও যে চ্যাম্পিয়ন প্লেয়ার তার দৃষ্টান্ত রেখে।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এক্স হ্যান্ডলে লেখেন, গুকেশ গোটা দেশকে গৌরবান্বিত করলেন। ১৮ বছর বয়সে সর্বকনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন অনবদ্য কীর্তি। তাঁর আবেগ, কঠোর পরিশ্রম, দৃঢ়চেতা মনোভাবে স্পষ্ট, যে কোনও কিছুই সম্ভব। অভিনন্দন চ্যাম্প!

ভিভিএস লক্ষ্মণ এক্স হ্যান্ডলে লেখেন, ১৮ বছর বয়সে দাবায় গুকেশের অষ্টাদশ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া গোটা দেশের কাছে গর্বের। অনবদ্য কীর্তি। সত্যিই ঐতিহাসিক মুহূর্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+