Modi Meets Paris Olympians: মোদীকে মনু দিলেন এয়ার পিস্তল, হকি দলের তরফেও উপহার, নেই কারা?
Modi Meets Olympians: প্যারিসের অলিম্পিয়ানদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বাসভবনেই মিলিত হলেন নরেন্দ্র মোদী। তবে উল্লেখযোগ্য তিন তারকা এদিন অনুপস্থিত ছিলেন।
নীরজ চোপড়া প্যারিস অলিম্পিক্সে রুপো জিতলেও দেশে ফেরেননি। পিভি সিন্ধু হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছেন, আজ তিনিও যাননি প্রধানমন্ত্রীর বাসভবনে। দেশে ফেরেননি ভিনেশ ফোগাটও।

ভারতের হয়ে যাঁরা প্যারিস অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করেছিলেন তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সময় ধার্য হয়েছিল বেলা ১টা। যথাসময়েই ক্রীড়াবিদরা পৌঁছে যান প্রধানমন্ত্রীর বাসভবনে। প্রধানমন্ত্রীর হাতে হকি স্টিক ও জার্সি উপহার হিসেবে তুলে দিয়েছে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দল।
অলিম্পিয়ানদের সংবর্ধিত করেন প্রধানমন্ত্রী। মনু ভাকের এবারের প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ও মিক্সড টিমে ব্রোঞ্জ জিতেছেন। মনু এদিন প্রধানমন্ত্রীকে উপহার দিলেন এয়ার পিস্তল। এয়ার পিস্তল কীভাবে কাজ করে তা প্রধানমন্ত্রীকে ব্যাখ্যা করে দেখান মনু। মনুর সঙ্গে মোদী যে হাল্কা মেজাজেই ছিলেন, তা তাঁদের হাসিতেই বোঝা গিয়েছে।
মনু ভাকের, স্বপ্নিল কুসালে, আমন শেরাওয়াত, সরবজ্যোৎ সিংয়ের মতো পদকজয়ীদের সঙ্গে আলাদা করে কথাবার্তা বলতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। নীরজ ছিলেন না। ফলে বাকি পদকজয়ীদের একসঙ্গে নিয়ে ছবিও তোলারও সুযোগ করে দেন প্রধানমন্ত্রী।
#WATCH | PM Narendra Modi meets the Indian contingent that participated in #ParisOlympics2024, at his residence. pic.twitter.com/XEIs5tHrrI
— ANI (@ANI) August 15, 2024
সংবাদসংস্থায় যে ভিডিও প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে, প্যারিস অলিম্পিক্সের অ্যাথলিটদের সঙ্গে প্রধানমন্ত্রী দীর্ঘক্ষণ কথা বলেছেন। সকলকেই অভিনন্দন জানানোর পাশাপাশি আগামীর জন্য উৎসাহিতও করেছেন। মোদীর সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে ব্যাডমিন্টনে অল্পের জন্য পদক হাতছাড়া করা লক্ষ্য সেনকেও। এদিন লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকেও প্রধানমন্ত্রী প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসা করেছেন।












Click it and Unblock the Notifications