প্রো কবাডিতে বাংলাকে হারাল জয়পুর, পুনেরি পল্টনের কাছে পরাস্ত তেলুগু টাইটান্স
প্রো কবাডি-র নবম সংস্করণে আজ ছিল দুটি ম্যাচ। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা ইনডোর স্টেডিয়ামে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের কাছে হেরে গেল বেঙ্গল ওয়ারিয়র্স। অপর ম্যাচে পুনেরি পল্টনের কাছে পরাস্ত হয়েছে তেলুগু টাইটান্স। টানা চারটি ম্যাচ জিতে জয়পুর পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। হারলেও তৃতীয় স্থান ধরে রেখেছে বেঙ্গল ওয়ারিয়র্স।

(ফাইল ছবি)
আজকের প্রথম ম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার্স ৩৯-২৪ ব্যবধানে হারাল বেঙ্গল ওয়ারিয়র্সকে। জয়পুর পিঙ্ক প্যান্থার্সের রেইডার অর্জুন দেশওয়াল ১০ পয়েন্ট আদায় করেন। দুই রেইডার ভি অজিত ও ভবানী রাজপুত এবং ডিফেন্ডার অঙ্কুশ ৫ পয়েন্ট করে নিশ্চিত করেন। বেঙ্গলের অধিনায়ক তথা রেইডার মনিন্দর সিং আজ চেনা ছন্দের ধারেকাছে ছিলেন না। তিনি মাত্র ২ পয়েন্ট নিশ্চিত করেন। রেইডার শ্রীকান্ত যাদব সর্বাধিক ৬ পয়েন্ট আদায়ে সক্ষম হন।
এর পরের ম্যাচটি অবশ্য দারুণ হাড্ডাহাড্ডি হলো। পুনেরি পল্টন ২৬-২৫ ব্যবধানে হারিয়েছে তেলুগু টাইটান্সকে। পুনেরি পল্টনের রেইডার মোহিত গয়াত একাই ১০ পয়েন্ট নিশ্চিত করেন। আসলাম ইমানদারের সংগ্রহ ৫ পয়েন্ট। তেলুগু টাইটান্সের রেইডার সিদ্ধার্থ দেশাই ৮ এবং বিনয় ৬ পয়েন্ট নিশ্চিত করেন।
এবারের প্রো কবাডিতে এখনও অবধি সব কটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে দাবাং দিল্লি কেসি। ৫ ম্যাচে তাদের সংগ্রহে ২৫ পয়েন্ট। জয়পুরের রয়েছে ৫ ম্যাচে ২১ পয়েন্ট। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট বেঙ্গল ওয়ারিয়র্সের। প্রো কবাডিতে বাংলার ফ্র্যাঞ্চাইজি নিজেদের প্রথম ম্যাচে হারার পরের তিনটি ম্যাচ জিতেছিল। কিন্তু ফের তারা পরাস্ত হলো এদিন। ৫ ম্যাচে ১৪ পয়েন্ট পুনেরি পল্টনের। তারা রয়েছে চারে। তেলুগু টাইটান্স ৫টি ম্যাচের চারটিতে হেরেছে, টানা দুটি ম্যাচ হেরে তারা রয়েছে একাদশ স্থানে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications