প্রো কবাডিতে টানা পঞ্চম জয় ছিনিয়ে শীর্ষে জয়পুর পিঙ্ক প্যান্থার্স, জিতল বেঙ্গালুরু বুলস ও গুজরাত জায়ান্টস
প্রো কবাডিতে আজ ছিল ট্রিপল পাঙ্গা। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা ইনডোর স্টেডিয়ামে বেঙ্গালুরু বুলস হারিয়ে দিল ইউ মুম্বাকে। তেলুগু টাইটান্সের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিয়েছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। এদিনের শেষ ম্যাচটিতে গুজরাত জায়ান্টস হারিয়ে দিয়েছে হরিয়ানা স্টিলার্সকে।

(ফাইল ছবি)
বেঙ্গালুরু বুলস ৪২-৩২ ব্যবধানে পরাস্ত করেছে ইউ মুম্বাকে। বেঙ্গালুরুর রেইডার ভরত একাই আদায় করে নেন ১৬ পয়েন্ট। বিকাশ কান্ডোলা ৮ পয়েন্ট আদায় করেন, ডিফেন্ডার সৌরভ নান্দাল চার পয়েন্ট নিশ্চিত করেছেন। ইউ মুম্বার গুমান সিং ১১ পয়েন্ট আদায়ে সক্ষম হন।
জয়পুর পিঙ্ক প্যান্থার্স ৫১-২৭ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তেলুগু টাইটান্সকে। জয়পুরের রেইডার অর্জুন দেশওয়াল ১২ ও রাহুল চৌধুরী ৭ পয়েন্ট নিশ্চিত করেন। ডিফেন্ডার সাহুল কুমারের সংগ্রহ সাত পয়েন্ট। তেলুগু টাইটান্সের হয়ে ডিফেন্ডার টি আদর্শ ৯ পয়েন্ট সংগ্রহ করেন। রেইডার মনু গোয়াতের সংগ্রহ ৫ পয়েন্ট। জয়পুর পিঙ্ক প্যান্থার্স এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষে রইল ৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে। স্কোরপার্থক্য বেড়ে হলো ৬২।
গুজরাত জায়ান্টস হরিয়ানা স্টিলার্সের বিরুদ্ধে জয় পেয়েছে ৪২-৩৮ ব্যবধানে। গুজরাতের রেইডার রাকেশ একাই সংগ্রহ করেন ২০ পয়েন্ট। ডিফেন্ডার সৌরভ গুলিয়া ও রেইডার তথা অধিনায়ক রঞ্জিত চন্দ্রনের সংগ্রহ ৫ পয়েন্ট করে। হরিয়ানার রেইডার মিতু শর্মা ১৬ পয়েন্ট আদায় করেন। রেইজার মনজিৎ ও ডিফেন্ডার জয়দীপ দাহিয়া দুজনেই ৫ পয়েন্ট নিশ্চিত করেন। এদিনের ম্যাচের পর বেঙ্গালুরু বুলস ৬ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে। গুজরাত জায়ান্টস ৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে রয়েছে। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ইউ মুম্বার অবস্থান সাতে। হরিয়ানা স্টিলার্স ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আটে রয়েছে। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সকলের নীচে অর্থাৎ ১২ নম্বরে রয়েছে তেলুগু টাইটান্স।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications