PKL Season 11: প্রো কবাডিতে তেলুগু টাইটান্স হারাল ইউ মুম্বাকে, জয়পুর পরাস্ত ইউপির কাছে

PKL Season 11: প্রো কবাডি লিগে আজ জয় ছিনিয়ে নিল তেলুগু টাইটান্স ও ইউপি যোদ্ধাস। নয়ডার ইনডোর স্টেডিয়ামে চলছে এখন প্রো কবাডি। সামনের মাসেই শুরু হবে পুণেতে।

আজ তেলুগু টাইটান্স ৬ পয়েন্টের ব্যবধান রেখে ইউ মুম্বাকে হারিয়েছে। অপর দ্বৈরথে চার পয়েন্টের ব্যবধান রেখে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে হারাল ইউপি যোদ্ধাস।

PKL Season 11

ইউপি যোদ্ধাস জিতল ৩৩-২৯ ব্যবধানে। ইউপির হয়ে সর্বাধিক ৮ পয়েন্ট নিশ্চিত করেন রেইডার ভবানী রাজপুত। রাইট রেইডার গগন গৌড়ার সংগ্হ ৬ পয়েন্ট। অধিনায়ক তথা ডিফেন্ডার ৫ পয়েন্ট আদায় করে দলের জয়ে অবদান রাখেন।

জয়পুর পিঙ্ক প্যান্থার্সের হয়ে সর্বাধিক ৬ পয়েন্ট সংগ্রহ করেন অভিজ্ঞ রেইডার তথা অধিনায়ক অর্জুন দেশওয়াল। রেইডার নীরজ নারওয়াল পেয়েছেন ৫ পয়েন্ট। রেইডার শ্রীকান্ত যাদব ও ডিফেন্ডার অঙ্কুশ রাঠী তিন পয়েন্ট করে সংগ্রহ করেছেন।

তেলুগু টাইটান্স ৪১-৩৫ ব্যবধানে হারিয়েছে ইউ মুম্বাকে। তেলুগু টাইটান্সের রেইডার আশিস নারওয়াল ও অলরাউন্ডার তথা অধিনায়ক বিজয় মালিক সুপার টেন বা ১০ পয়েন্ট করে নিশ্চিত করেন। হাই ফাইভ বা ৫ পয়েন্ট সংগ্রহ করেছেন ডিফেন্ডার সাগর।

ইউ মুম্বার রেইডার মনজিৎ ৭, লেফট রেইডার ও অলরাউন্ডার রোহিত রাঘব ৬ পয়েন্ট আদায় করেছেন। ডিফেন্ডার সোমবীরের সংগ্রহ ৫ পয়েন্ট। এদিনের জয়ের ফলে তেলুগু টাইটান্স ১৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছে গেল।

ইউ মুম্বা ১২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে। ১৪ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চারে চলে এলো ইউপি যোদ্ধাস। ১৪ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে জয়পুর পিঙ্ক প্যান্থার্স রয়েছে অষ্টম স্থানে। কাল তামিল থালাইভাস খেলবে শীর্ষে থাকা হরিয়ানা স্টিলার্সের বিরুদ্ধে। পুণেরি পল্টনের সামনে গুজরাত জায়ান্টস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+