PKL Season 11: বেঙ্গালুরুকে হারিয়ে ফের শীর্ষে হরিয়ানা, তেলুগু টাইটান্সের কাছে পরাস্ত বেঙ্গল ওয়ারিয়রজ

PKL Season 11: প্রো কবাডি লিগে বেঙ্গল ওয়ারিয়রজ ফের ব্যর্থ। আজ নয়ডা ইনডোর স্টেডিয়ামে তেলুগু টাইটান্সের কাছে হেরে গেল বাংলার ফ্র্যাঞ্চাইজি।

টানা হেরেই চলেছে বেঙ্গল ওয়ারিয়রজ। যা অস্বস্তি বাড়ানোর পক্ষে যথেষ্ট। এদিনের অপর ম্যাচে বেঙ্গালুরু বুলসকে হারিয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষে হরিয়ানা স্টিলার্স।

PKL Season 11

গত ৯ নভেম্বর বেঙ্গল ওয়ারিয়রজ শেষ জয় পেয়েছিল বেঙ্গালুরুর বিরুদ্ধে। তারপর গুজরাত জায়ান্টস (২৮-৪৭), পাটনা পাইরেটস (৩১-৫২), তামিল থালাইভাসের (৩১-৪৬) বিরুদ্ধে বড় পরাজয়ের মুখে পড়েছিল বেঙ্গল ওয়ারিয়রজ। এদিন হার ২৯-৩১ ব্যবধানে।

তেলুগু টাইটান্স গতকালই হারিয়ে দিয়েছিল ইউ মুম্বাকে। আজ টাইটান্সের অধিনায়ক বিজয় মালিক একাই ১৪ পয়েন্ট নিশ্চিত করলেন। রেইডার মনজিৎ, অলরাউন্ডার শঙ্কর গড়াই ও ডিফেন্ডার অঙ্কিত তিন পয়েন্ট করে সংগ্রহ করেন।

বেঙ্গল ওয়ারিয়রজের হয়ে সবচেয়ে বেশি ৯ পয়েন্ট পান রেইডার প্রণয় রানে। ডিফেন্ডার হেম রাজ, রেইডার এস বিশ্বাস চার পয়েন্ট করে আদায়ে সক্ষম হন।

এর পরের ম্যাচে হরিয়ানা স্টিলার্স ৩২-২৬ ব্যবধানে পরাস্ত করল বেঙ্গালুরু বুলসকে। হরিয়ানার রেইডার বিনয় সর্বাধিক ১২ পয়েন্ট আদায় করে নেন। লেফট রেইডার শিবম পাতারের সংগ্রহ ৫ পয়েন্ট। ডিফেন্ডার সঞ্জয় ও অলরাউন্ডার মহম্মদরেজা শাদলুই ৪ পয়েন্ট করে সংগ্রহ করেন।

বেঙ্গালুরু বুলসের হয়ে রেইডার অক্ষিত সাত পয়েন্ট সংগ্রহ করেন। অলরাউন্ডার নীতিন রাওয়াল ৪ ও রেইডার জয় ভগবানের সংগ্রহ তিন পয়েন্ট। ১২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে হরিয়ানা স্টিলার্স। ১২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এলো তেলুগু টাইটান্স।

১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বেঙ্গল ওয়ারিয়রজ রয়েছে দশ নম্বরে। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সকলের নীচে বেঙ্গালুরু বুলস। কাল তামিল থালাইভাসের সামনে ইউপি যোদ্ধাস। জয়পুর পিঙ্ক প্যান্থার্স খেলবে দাবাং দিল্লি কেসির বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+