PKL Season 11: ইউপি যোদ্ধাসকে চূর্ণ করল তামিল থালাইভাস, দিল্লি-পাটনা দ্বৈরথ টাই
PKL Season 11: প্রো কবাডি লিগে ইউপি যোদ্ধাসের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিল তামিল থালাইভাস। জয়ের ব্যবধান ১৪ পয়েন্টের।
নয়ডার ইনডোর স্টেডিয়ামে অপর দ্বৈরথটি ছিল দাবাং দিল্লি কেসি ও পাটনা পাইরেটসের। সেই ম্যাচটি টাই হয়ে গেল যা এবারের টুর্নামেন্টের সপ্তম টাই। দিল্লির তৃতীয়, পাটনার প্রথম।

তামিল থালাইভাস ৪০-২৬ ব্যবধানে হারাল ইউপি যোদ্ধাসকে। থালাইভাসের অধিনায়ক তথা রেইডার ৬ পয়েন্ট নিশ্চিত করেন। ডিফেন্ডার মঈন শাফাঘি একাই ৮ পয়েন্ট সংগ্রহ করেন। রাইট রেইডার মাসানামুথু ৬ এবং ডিফেন্ডার নীতেশ কুমার তিন পয়েন্ট নিশ্চিত করেছেন।
ইউপি যোদ্ধাসের হয়ে সবচেয়ে বেশি ৮ পয়েন্ট আদায় করেন রাইট রেইডার গগন গৌড়া। ডিফেন্ডার আশু সিং ৫ পয়েন্ট পান। তিন পয়েন্ট করে সংগ্রহ করেন অধিনায়ক তথা ডিফেন্ডার সুমিত ও রেইডার ভবানী রাজপুত।
দাবাং দিল্লি কেসি ও পাটনা পাইরেটসের দ্বৈরথ অমীমাংসিত। খেলার ফল ৩৯-৩৯। পাটনার রেইডার দেবাঙ্ক একাই ১৫ পয়েন্ট নিশ্চিত করেছেন। ডিফেন্ডার দীপক সাত এবং অধিনায়ক তথা রেইডার অঙ্কিতের সংগ্রহ ৫ পয়েন্ট।
দাবাং দিল্লি কেসির হয়ে ১১ পয়েন্ট সংগ্রহ করেন অধিনায়ক তথা রাইট রেইডার আশু মালিক। অলরাউন্ডার আশিস ৭ এবং রেইডার নবীন কুমার ৬ পয়েন্ট পান। দাবাং দিল্লি কেসি ১৪ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে আপাতত তিনে। ১৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ছয়ে পাটনা।
ইউপিকে হারালেও পয়েন্ট তালিকায় তাদের টপকাতে পারল না তামিল থালাইভাস। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তারা রয়েছে নয়ে। ১৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইউপি আটে। কাল হরিয়ানা স্টিলার্সের বিরুদ্ধে খেলবে পুণেরি পল্টন। বেঙ্গল ওয়ারিয়রজ খেলবে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications