PKL Season 11: প্রো কবাডি লিগে অর্জুনের নজির, জয়পুর হারাল ইউপিকে, দাবাং দিল্লি পরাস্ত ইউ মুম্বার কাছে

PKL Season 11: প্রো কবাডি লিগে দুরন্ত জয় ছিনিয়ে নিল জয়পুর পিঙ্ক প্যান্থার্স ও ইউ মুম্বা। হায়দরাবাদের গাচ্চিবৌলিতে জিএমসিবি ইনডোর স্টেডিয়ামে চলছে প্রো কবাডির একাদশ সংস্করণের খেলা।

আজ ছিল দুটি ম্যাচ। জয়পুর পিঙ্ক প্যান্থার্স এদিনের প্রথম ম্যাচে হারিয়ে দিল ইউপি যোদ্ধাসকে। অপর ম্যাচে দাবাং দিল্লি কেসি পরাস্ত ইউ মুম্বার কাছে।

PKL Season 11

ইউপি যোদ্ধাসকে ৩৩-৩০ ব্যবধানে হারাল জয়পুর পিঙ্ক প্যান্থার্স। রেইডার নীরজ নারওয়াল ৯ পয়েন্ট নিশ্চিত করেন। ৫ পয়েন্ট করে আদায় করেন অর্জুন দেশওয়াল ও ডিফেন্ডার রেজা মিরবাঘেরি। অর্জুন প্রো কবাডি লিগে সপ্তম রেইডার হিসেবে ১ হাজার রেইড পয়েন্টের মাইলফলক স্পর্শ করলেন।

ইউপি যোদ্ধাসের হয়ে সাত পয়েন্ট আদায় করেন অলরাউন্ডার ভরত। অধিনায়ক তথা ডিফেন্ডার সুমিত এবং হিতেশ পাঁচ পয়েন্ট করে সংগ্রহ করতে সক্ষম হন। এই জয়ের ফলে জয়পুর পিঙ্ক প্যান্থার্স ৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তিনে উঠে এলো। ইউপি যোদ্ধাসের ৭ ম্যাচে ১৯ পয়েন্ট, তারা এখন চারে।

এরপরই ইউ মুম্বা ৩২-২৬ ব্যবধানে হারিয়ে দিল দাবাং দিল্লি কেসিকে। ইউ মুম্বার হয়ে সর্বাধিক ৯ পয়েন্ট পান রেইডার মনজিৎ। অলরাউন্ডার আমিরমহম্মদ জাফরদানেশ ও রোহিত রাঘব ৫ পয়েন্ট করে সংগ্রহ করেন। দাবাং দিল্লি কেসির অধিনায়ক তথা রেইডার আশু মালিক একাই ১১ পয়েন্ট নিশ্চিত করেন। ডিফেন্ডার যোগেশ পান ৬ পয়েন্ট।

ইউ মুম্বা ৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে চলে এলো। ৭ ম্যাচে ১৪ পয়েন্টে দাঁড়িয়ে থাকা দাবাং দিল্লি কেসি ১২ দলের প্রতিযোগিতায় আপাতত দশম স্থানে। কাল পাটনা পাইরেটস খেলবে ইউ মুম্বার বিরুদ্ধে। তামিল থালাইভাসের প্রতিপক্ষ তেলুগু টাইটান্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+