PKL Season 11: প্রো কবাডিতে হরিয়ানার কাছে চূর্ণ গুজরাত, ইউ মুম্বা হারাল ইউপি যোদ্ধাসকে
PKL Season 11: প্রো কবাডি লিগের একাদশ সংস্করণে নয়ডা পর্বের খেলা শুরু হলো আজ থেকে। এদিন নয়ডা ইনডোর স্টেডিয়ামে প্রথম দ্বৈরথে ইউ মুম্বা হারায় ইউপি যোদ্ধাসকে।
অপর ম্যাচে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকায় উঠে এলো হরিয়ানা স্টিলার্স।

ইউ মুম্বা ২ পয়েন্টের ব্যবধানে হারাল ইউপি যোদ্ধাসকে। খেলার ফল ৩৫-৩৩। ইউ মুম্বার লেফট রেইডার অজিত চৌহান ৮ পয়েন্ট নিশ্চিত করেন। অলরাউন্ডার রোহিত রাঘবেরও সংগ্রহ ৮ পয়েন্ট। ডিফেন্ডার সুনীল কুমার চার এবং অলরাউন্ডার আমিরমহম্মদ জাফরদানেশ, ডিফেন্ডার পরবেশ ভৈঁসওয়াল ও রিঙ্কু তিন পয়েন্ট করে আদায় করেন।
ইউপি যোদ্ধাসের হয়ে অলরাউন্ডার ভরত ১১ পয়েন্ট আদায় করতে সক্ষম হন। লেফট রেইডার শিবম চৌধুরী ৫ পয়েন্ট পান। ডিফেন্ডার হিতেশের সংগ্রহ ৪ পয়েন্ট। অধিনায়ক ডিফেন্ডার সুমিতের ঝুলিতে গিয়েছে তিন পয়েন্ট।
এদিনের অপর ম্যাচে গুজরাত জায়ান্টসকে ৩৯-২৩ ব্যবধানে হারাল হরিয়ানা স্টিলার্স। হরিয়ানার ডিফেন্ডার রাহুল ৮ এবং অলরাউন্ডার মহম্মদরেজা শাদলুই ও রেইডার বিনয় সাত পয়েন্ট করে আদায় করেন। লেফট রেইডাপ শিবম পাতারে পাঁচ পয়েন্ট সংগ্রহ করেন।
গুজরাতের হয়ে রেইডার রাকেশ সাত ও অলরাউন্ডার জিতেন্দ্র যাদব ৬ পয়েন্ট পেয়েছেন। এদিনের জয়ের ফলে ইউ মুম্বা পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রইল। ৮ ম্যাচে তাদের ঝুলিতে ২৯ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ খেলে শীর্ষে থাকা পুনেরি পল্টনের সঙ্গে পয়েন্টের ব্যবধান মাত্র ১।
পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে হরিয়ানা স্টিলার্স। ৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দশম স্থানে ইউপি যোদ্ধাস। ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সকলের নীচে গুজরাত জায়ান্টস। কাল গুজরাত জায়ান্টস খেলবে পাটনা পাইরেটসের বিরুদ্ধে। এরপর ইউ মুম্বার সামনে হরিয়ানা স্টিলার্স।












Click it and Unblock the Notifications