PKL Season 11: ইউ মুম্বা হারাল পুণেরি পল্টনকে, বেঙ্গালুরু-গুজরাত দ্বৈরথ টাই

PKL Season 11: প্রো কবাডি লিগে আজ থেকে শুরু হলো পুণে পর্বের খেলা। ফাইনাল-সহ সমস্ত ম্যাচ খেলা হবে বালেওয়াড়ি ব্যাডমিন্টন হল কমপ্লেক্সে।

পুণেরি পল্টন অবশ্য নিজেদের প্রথম হোম ম্যাচেই হোঁচট খেল। হেরে গেল ইউ মুম্বার কাছে। বেঙ্গালুরু বুলস ও গুজরাত জায়ান্টস দ্বৈরথ টাই হয়েছে।

PKL Season 11

বেঙ্গালুরু ও গুজরাতের খেলার ফল ৩৪-৩৪। বেঙ্গালুরু বুলসের অলরাউন্ডার নীতিন রাওয়াল ৭ ও অধিনায়ক তথা লেফট রেইডার পরদীপ নারওয়াল ৬ পয়েন্ট সংগ্রহ করেন। লেফট রেইডার সুশীলও পেয়েছেন ৬ পয়েন্ট। রেইডার জয় ভগবানের সংগ্রহ ৪ পয়েন্ট।

গুজরাতের হয়ে রেইডার রাকেশ সাত পয়েন্ট নিশ্চিত করেন। ডিফেন্ডার নীরজ কুমার পেলেন ৫ পয়েন্ট। রেইডার হিমাংশু সিং ও অলরাউন্ডার মহম্মদ নবিবকশ তিন পয়েন্ট করে আদায় করেন।

এদিনের অপর ম্যাচে ইউ মুম্বা ৪৩-২৯ ব্যবধানে হারাল পুণেরি পল্টনকে। লেফট রেইডার অজিত চৌহান একাই ১২ পয়েন্ট নিশ্চিত করেন ইউ মুম্বার হয়ে। ডিফেন্ডার সুশীল কুমার ও সোমবীর ৫ পয়েন্ট করে আদায় করেছেন।
পুণেরি পল্টনের রেইডার পঙ্কজ মোহিতে ৯ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছেন। ডিফেন্ডার অবিনাশ নাদারাজন ও অধিনায়ক তথা রেইডার আকাশ শিণ্ডে চার পয়েন্ট করে সংগ্রহ করেন। এদিনের জয়ের সুবাদে ১৫ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল ইউ মুম্বা।

১৬ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে পুণেরি পল্টন আছে ছয়ে। বেঙ্গালুরু বুলস ১৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে সকলের নীচে রয়েছে। ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে গুজরাত জায়ান্টস রয়েছে দশে। কাল তেলুগু টাইটান্স খেলবে ইউপি যোদ্ধাসের বিরুদ্ধে এবং হরিয়ানা স্টিলার্সের সামনে বেঙ্গল ওয়ারিয়রজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+