PKL Season 11: বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে বড় জয় বেঙ্গল ওয়ারিয়রজের, টাইটান্স হারাল পল্টনকে

PKL Season 11: প্রো কবাডি লিগে হায়দরাবাদের পর্বের খেলা আজ শেষ হলো। যার শেষ ম্যাচে বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিল বেঙ্গল ওয়ারিয়রজ।

কাল থেকে প্রো কবাডিতে শুরু হচ্ছে নয়ডা পর্বের খেলাগুলি। এদিন হায়দরাবাদের গাচ্চিবৌলিতে তেলুগু টাইটান্স ১ পয়েন্টের ব্যবধানে হারাল পুনেরি পল্টনকে।

PKL Season 11

জিএমসিবি ইনডোর স্টেডিয়ামে আজকের প্রথম ম্যাচে তেলুগু টাইটান্স ৩৪-৩৩ -এ পুনেরি পল্টনের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে। তেলুগু টাইটান্সের অলরাউন্ডার বিজয় মালিক একাই ১৩ পয়েন্ট সংগ্রহ করেন। অধিনায়ক পবন শেরাওয়াত নিশ্চিত করেন ১২ পয়েন্ট।

পুনেরি পল্টনের হয়ে এদিনের সেরা পারফর্মার রেইডার পঙ্কজ মোহিতে। তিনি ৯ পয়েন্ট আদায় করেন। রেইডার ভি অজিত ৬, রাইট রেইডার মোহিত গয়াত ৫ ও ডিফেন্ডার অবিনেশ নাদারজনের সংগ্রহ ৩ পয়েন্ট।

এদিনের দ্বিতীয় ম্যাচে একপেশে জয় ছিনিয়ে নিল বেঙ্গল ওয়ারিয়রজ। বেঙ্গালুরু বুলসকে হারাল ৪০-২৯ ব্যবধানে। বেঙ্গল ওয়ারিয়রজের রাইট রেইডার নীতিন কুমার ১৪ পয়েন্ট নিশ্চিত করেন। এ ছাড়া মনিন্দর সিং ১০ পয়েন্ট আদায় করেন। প্রণয় রানে ও নীতেশ কুমার দুজনেই ৩ পয়েন্ট করে নিশ্চিত করেন।

বেঙ্গালুরু বুলসের রেইডার অক্ষিত ১১ ও অজিঙ্ক পওয়ার ৮ পয়েন্ট আদায়ে সক্ষম হন। বাকিরা বলার মতো পারফরম্যান্স উপহার দিতে না পারায় বড় জয় ছিনিয়ে নেয় বাংলার ফ্র্যাঞ্চাইজি।

পুনেরি পল্টন এদিন হেরে গেলেও পয়েন্ট তালিকার শীর্ষেই রয়েছে। তাদের ৮ ম্যাচে রয়েছে ৩০ পয়েন্ট। তেলুগু টাইটান্স উঠে এলো দ্বিতীয় স্থানে। ৮ ম্যাচে টাইটান্সের রয়েছে ২৬ পয়েন্ট। ৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে বেঙ্গল ওয়ারিয়রজ পঞ্চম স্থানে পৌঁছে গেল। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে একাদশ স্থানে বেঙ্গালুরু বুলস।

কাল নয়ডার ইনডোর স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইউপি যোদ্ধাস ও ইউ মুম্বা। এরপর গুজরাত জায়ান্টস খেলবে হরিয়ানা স্টিলার্সের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+