PKL Season 11: প্রো কবাডিতে পুনেরি পল্টনের সঙ্গে ড্র বেঙ্গল ওয়ারিয়রজের, দিল্লিকে হারাল বেঙ্গালুরু
PKL Season 11: প্রো কবাডি লিগে ফের ড্র বেঙ্গল ওয়ারিয়রজের। এবার পুনেরি পল্টনের বিরুদ্ধে। হায়দরাবাদে এদিনের অপর দ্বৈরথে বেঙ্গালুরু বুলস হারিয়ে দিল দাবাং দিল্লি কেসিকে।
গাচ্চিবৌলির জিএমসিবি ইনডোর স্টেডিয়ামে বেঙ্গল ওয়ারিয়রজ বনাম পুনেরি পল্টন দ্বৈরথের ফলাফল ৩২-৩২। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ টাই বাংলার ফ্র্যাঞ্চাইজির।

বেঙ্গল ওয়ারিয়রজের হয়ে সবচেয়ে বেশি ১০ পয়েন্ট নিশ্চিত করেন সুরেশ কাম্বরেকর। নজর ছিল ফাজেল আত্রাচালির দিকেও। প্রো কবাডি লিগের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে তিনি ৫০০তম ট্যাকল পয়েন্টের মাইলস্টোন স্পর্শ করলেন তিনি।
দুই দলই সতর্কভাবে খেলা শুরু করেছিল। পুনেরি পল্টন তিন পয়েন্টের লিড নেওয়ার পর ঘুরে দাঁড়ায় বেঙ্গল ওয়ারিয়রজ। প্রবীণ ঠাকুর ও অধিনায়ক ফাজেল আত্রাচালির পারফরম্যান্সের সৌজন্যে। বিরতির আগে পুনেরি পল্টনের চেয়ে ১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল বেঙ্গল ওয়ারিয়রজ। কিন্তু ফের ঘুরে দাঁড়ায় পল্টন।
পুনে আকাশ শিণ্ডে ও অবিনেশ নাদারাজনের পারফরম্যান্সে ভর করে এগিয়ে যায় ৫ পয়েন্টের ব্যবধানে। প্রথমার্ধের খেলা শেষের যখন ২ মিনিট বাকি তখন ফাজেল মোহিত গোয়াতকে ট্যাকল করে ৫০০তম ট্যাকল পয়েন্ট নিশ্চিত করেন। বিরতিতে পুনেরি পল্টন এগিয়ে ছিল ১৫-১২ ব্যবধানে।
বিরতির পর গৌরব খত্রি নীতীন ধনখড়কে পরাস্ত করে অল আউট নিশ্চিত করেন। পাল্টা পুনেরি পল্টনকে অল আউট করেন সুশীল। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি অবধি বেঙ্গল ওয়ারিয়রজ পিছিয়ে ছিল ৪ পয়েন্টে। খেলা শেষের যখন পাঁচ মিনিট বাকি, তখন সুশীল সুপার টেন সুনিশ্চিত করেন। একটা সময় বাংলার ফ্র্যাঞ্চাইজি ১ পয়েন্টের লিড নিলেও শেষে পুনেরি পল্টন ম্যাচ টাই রাখতে সক্ষম হয়।
এদিনের অপর ম্যাচে বেঙ্গালুরু বুলস ৩৪-৩৩ ব্যবধানে হারাল দাবাং দিল্লি কেসিকে। নিজেদের পঞ্চম ম্যাচে তৃতীয় পরাজয়ের সাক্ষী থাকল দিল্লির দলটি। চলতি মরশুমের প্রথম সুপার টেন নিশ্চিত করে বুলসের জয়ে অবদান রাখেন জয় ভগবান (১১ পয়েন্ট)। অধিনায়ক পরদীপ নারওয়ালের ঝুলিতে যায় ৭ পয়েন্ট।
ডিফেন্সে অলরাউন্ডার নীতিন রাওয়াল ৫ পয়েন্ট নিশ্চিত করেন। দিল্লির হয়ে অধিনায়ক আশু মালিক একাই ১৩ পয়েন্ট আদায় করেন। লেফট রেইডার বিনয় পান ৬ পয়েন্ট।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications