পয়েন্টের ব্যবধান বাড়িয়ে লিগ শীর্ষেই রইল পাটনা, দ্বিতীয় স্থানে উঠে এল হরিয়ানা
পয়েন্টের ব্যবধান বাড়িয়ে লিগ শীর্ষেই রইল পাটনা, দ্বিতীয় স্থানে উঠে এল হরিয়ানা
মঙ্গলবার প্রো কবাডি লিগে ইউ মুম্বাকে হারাল পাটনা পাইরেটস। পাটনার ফ্রাঞ্চাইজি কবাডি দলটির পক্ষে খেলার ফল ৪৭-৩৬। পাটনার সাফল্যে মূল কারিগর তাদে দুই রেডার সচিন এবং গুমান সিং। বিধ্বংসী ফর্মে এ দিনের ম্যাচে পাওয়া গিয়েছে এই দুই রেডারকে।

পাটনা পাইরেটসের হয়ে সর্বাধিক ১৬ পয়েন্ট অর্জন করেন সচিন। রেডে পয়েন্ট তুলে আনার পাশাপাশি একটি ট্যাকেট পয়েন্টও পেয়েছেন তিনি। অনেকটা একই রকম লেখাঝোকা গুমান সিং-এরও। গুমানের সংগৃহীত পয়েন্ট ১১। রেডে পয়েন্ট তুলে আনার পাশাপাশি এক পয়েন্ট ট্যাকেল করে অর্জন করেছেন তিনি।
শুধু পাটনার রেডাররাই নন, ফর্মে ছিলেন ইউ মুম্বার দুই রেডার অভিষেক সিং এবং ভি অজিত। যথাক্রমে ১৩ এবং ১১ পয়েন্ট অর্জন করেন তাঁরা। কিন্তু তাঁদের লড়াইয়কে সফল হতে দেয়নি ইউ মুম্বার ডিফেন্ডারদের ব্যর্থতা। এই ম্যাচে জিতে শীর্ষস্থানে থাকা পাটনা পাইরেটস দ্বিতীয় স্থানে থাকা হরিয়ানা স্টিলার্সের সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়ে নিল। ১৭ ম্যাচে পাটনার পয়েন্ট ৬৭।
এ দিন অন্য খেলায় ছন্দে থাকা হরিয়ানা স্টিলার্স পরাস্থ করেছে তামিল থালাইভাসকে। হরিয়ানার পক্ষে খেলার ফল ৩৭-২৯। হরিয়ানার হয়ে চোখ ধাঁধানো পারফর্ম করেছেন রেডার অভিষেক। দলের অধিনায়ক এবং অন্যতম রেডার বিকাশ কান্দোলা। অপর দিকে, তামিল থালাইভাসের হয়ে দশ পয়েন্ট সংগ্রহ করেছেন রেডার মনজিৎ। অপর রেডার অজিঙ্ক পাওয়ার সংগ্রহ করেছেন ৮ পয়েন্ট। ডিফেন্ডাররা যদি একটু সাহায্য করতেন রেডারদের তাহলে হয়তো এত বড় ব্যবধানে হারতে হত না তামিল থালাইভাসকে। তামিল থালাইভাসের বিরুদ্ধে জয়ের ফলে দাবাং দিল্লি কে সি'কে তিন নম্বরে ঠেলে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল হরিয়ানা স্টিলার্স। ১৮ ম্যাচে ৫৮ পয়েন্ট সংগ্রহ করেছে হরিয়ানা। এক ম্যাচ কম খেলে দিল্লির সংগৃহীত পয়েন্ট ৫৭।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications