Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PKL: ছন্দে ফিরল গুজরাত জায়েন্টস, জয়ের ধারা বজায় রাখল ইউপি যোদ্ধা

ছন্দে ফিরল গুজরাত জায়েন্টস, জয়ের ধারা বজায় রাখল ইউপি যোদ্ধা

ছন্দে ফিরল গুজরাত জায়েন্টস। বুধবার প্রো কবাডি লিগের ম্যাচে তেলেগু টাইটানসকে হাড্ডাহাড্ডি ম্যাচে ৩৪-৩২ ব্যবধানে পরাজিত করল গুজরাতের প্রতিনিধিত্ব করা এই ফ্রাঞ্চাইজি কবাডি দলটি। গুজরাতের হয়ে সর্বোচ্চ আট পয়েন্ট অর্জন করেন রাকেশ। অপর দুই রেডার মহেন্দ্র রাজপুত এবং ফর্মে থাকা রাকেশ নারওয়াল যথাক্রমে ৫ এবং ৩ পয়েন্ট করে অর্জন করেছেন। ডিফেন্ডার গিরিশ মারুতিও ৫ পয়েন্ট এনে দিয়েছেন দলকে।

PKL: ছন্দে ফিরল গুজরাত জায়েন্টস, জয়ের ধারা বজায় রাখল ইউপি যোদ্ধা

অপর দিকে, তেলেগু টাইটানসকে এই ম্যাচে সর্বাধিক দশ পয়েন্ট এনে দিয়েছেন তাদের রেডার রাজনিশ। লেফট কর্নারের ডিফেন্ডার আদর্শ টি এনে দিয়েছেন ৬ পয়েন্ট। ডিফেন্ডার সুরিন্দর সিং ৩ পয়েন্ট সংগ্রহ করেছেন এই ম্যাচে। তেলেগু টাইটানসের বিরুদ্ধে জয়ের ফলে ৪৯ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে গুজরাত জায়েন্টস। ২৭ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবলের তলানিতেই রইল তেলেগু টাইটানস।

বুধবার অপর ম্যাচেও দুরন্ত লড়াই হয়েছে দুই প্রতিপক্ষ তামিল থালাইভাস এবং ইউ পি যোদ্ধার মধ্যে। শেষ পর্যন্ত দুই পয়েন্টের ব্যবধানে ইউ পি-এর বিরুদ্ধে হারে যায় তামিল থালাইভাস। খেলার ফলাফল ৪১-৩৯। ইউ পি-এর দুই রেডার সুরিন্দর গিল সর্বোচ্চ ১৩ পয়েন্ট অর্জন করেছেন দলের হয়। অপর রেডার পারদীপ নারওয়াল সংগ্রহ করেছে দশ পয়েন্ট। ডিফেন্ডার সুমিত পাঁচ পয়েন্ট এনে দিয়েছেন দলকে। পক্ষান্তরে তামিল থালাইভাসের হয়ে সর্বোচ্চ ১২ পয়েন্ট সংগ্রহ করেন দলের তারকা রেডার তথা অধিনায়ক মনজিৎ। অপর রেডার অজিঙ্ক পাওয়ার সংগ্রহ করেছেন ৭ পয়েন্ট। ডিফেন্সে ৮ পয়েন্ট এনে দিয়েছেন হিমাংশু। ৩ পয়েন্ট করে সংগ্রহ করেছেন এম অভিষেক এবং সাগর। অজিঙ্ক পাওয়ারের পরিবর্তন হিসেবে নামা রেডার ভবানী রাজপুত-ও সংগ্রহ করেছেন তিন পয়েন্ট।

ডিফেন্সের অন্য খেলোয়াড়রা ভাল খেললে এই ম্যাচ থেকে খালি হাত নিয়ে ফিরতে হত না তামিল থালাইভাসকে। এই ম্যাচে হারে ৪৬ পয়েন্ট নিয়ে নবম স্থানেই রইল তামিল থালাইভাস। ৫২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এল ইউ পি যোদ্ধা।

বৃহস্পতিবার প্রো কবাডি লিগের ম্যাচে বেঙ্গল ওয়ারিয়র্স মুখোমুখি হবে দাবাং দিল্লি কে সি-র। অপর খেলায় পুনেরি পালটন মুখোমুখি হবে পাটনা পাইরেটসের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+