প্রো কবাডি লিগে জয়ের সরণিতে বেঙ্গল ওয়ারিয়র্স, জিতল বেঙ্গালুরু এবং জয়পুরও

প্রো কবাডি লিগের নবম মরশুমে আজও ছিল ট্রিপল পাঙ্গা। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা ইনডোর স্টেডিয়ামে আজ প্রথম জয়ের মুখ দেখল বেঙ্গল ওয়ারিয়র্স। এদিনের দ্বিতীয় ম্যাচে তারা হারাল তেলুগু টাইটান্সকে। জয় পেয়েছে বেঙ্গালুরু বুলস এবং জয়পুর পিঙ্ক প্যান্থার্স। পরাস্ত হয়েছে পুনেরি পল্টন ও পাটনা পাইরেটস।

প্রো কবাডি লিগে জয়ের সরণিতে বেঙ্গল ওয়ারিয়র্স,

(ফাইল ছবি)

বেঙ্গল ওয়ারিয়র্স এদিন জয় পেয়েছে রীতিমতো দাপট দেখিয়েই। তেলুগু টাইটান্সকে হারিয়ে দিয়েছে ৪৫-২৫ ব্যবধানে। অধিনায়ক তথা রেইডার মনিন্দর সিং ও অলরাউন্ডার দীপক হুডা দুজনেই ১১ পয়েন্ট করে সংগ্রহ করেন। রেইডার শ্রীকান্ত যাদবের সংগ্রহ ৭ পয়েন্ট। তেলুগু টাইটান্সের রেইডার বিনয় সর্বাধিক ৮ পয়েন্ট নিশ্চিত করতে সক্ষম হন।

এর আগে, আজকের প্রথম ম্যাচে পাটনা পাইরেটসকে ৩৫-৩০ ব্যবধানে হারিয়ে দিয়েছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। জয়পুরের হয়ে রেইডার অর্জুন দেশওয়াল ১৭ পয়েন্ট নিশ্চিত করেন। পাটনার অলরাউন্ডার রোহিত গুলিয়া ১১ ও রেইডার সচিন ১০ পয়েন্ট সংগ্রহ করেন। এদিনের তৃতীয় ম্যাচে বেঙ্গালুরু বুলস ৪১-৩৯ ব্যবধানে হারিয়েছে পুনেরি পল্টনতে। বেঙ্গালুরুর রেইডার ভরত ১২ পয়েন্ট নিশ্চিত করেন। রেইডার বিকাশ কাণ্ডোলার সংগ্রহ ১১ পয়েন্ট। পুনেরি পল্টনের সেরা পারফর্মার রেইডার আসলাম ইনামদার। পল্টন অধিনায়ক একাই নিশ্চিত করেন ১২ পয়েন্ট। রেইডার মোহিত গোয়াত আদায় করেন ১১ পয়েন্ট।

চলতি প্রো কবাডি লিগে দুটি ম্যাচেই জিতে পয়েন্ট তালিকার শীর্ষে বেঙ্গালুরু বুলস। ২ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। জয়পুর পিঙ্ক প্যান্থার্স ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। তারাও এদিনই প্রথম জয় ছিনিয়ে নিল। ১ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দাবাং দিল্লি কেসি রয়েছে তিনে। ২ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চারে রয়েছে বেঙ্গল ওয়ারিয়র্স। কাল রয়েছে দুটি ম্যাচ। ইউ মুম্বা মুখোমুখি হবে ইউপি যোদ্ধাসের। পরের ম্যাচে দাবাং দিল্লি কেসি নামবে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+