পিকেএল ২০১৮-১৯: শুরু হল কলকাতা পর্ব! প্রথম ম্যাচেই জিতে প্লেঅফের সরণিতে বেঙ্গল ওয়ারিয়র্স
তামিল থালাইভাসকে হারিয়ে পিকেএল ২০১৮-১৯'এর কলকাতা পর্ব শুরু করল বেঙ্গল ওয়ারিয়র্স।
প্রো কাবাডি লিগের ষষ্ঠ সংস্করণ এসে পৌঁছল কলকাতায়। আর এই পর্বের প্রথম ম্যাচেই জোন বি-র ম্যাচে তামিল থালাইভাস-কে ২৭-২৪ ফলে হারিয়ে দারুণ ভাবে শুরু করল কলকাতার দল বেঙ্গল ওয়ারিয়র্স। আর এই জয়ের ফলে ওয়ারিয়র্স উঠে এল জোন বি-এর তিন নম্বরে। ফলে ঘরের মাঠে প্রথম ম্যাচ থেকেই প্লেঅফ খেলার সরণিতে ঢুকে গেল অক্ষয় কুমারের দল।

কলকাতা পর্বের শুরুর দিনে নেতাজি ইনিডোর স্টেডিয়ামে উপস্থিতথাকার কথা ছিল অক্ষয়ের। কিন্তু শেষ অবধি ব্য়ক্তিগত কাজে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি। কিন্তু তিনি না আসলেও ঘরের মাঠে দারুণ উজ্জীবিত কাবাডি উপহার দিল ওয়ারিয়র্স। বিশেষ করে তাদের কোরিয় রেইডার জ্যান কুন লি ও অলরাউন্ডার রণ সিংহ।
বেঙ্গল ওয়ারিয়র্সের ২৭ পয়েন্টের মধ্য়ে ১০টিই লি-এর আক্রণের ফলে আসে। আর রণ সিংহ দলকে দেন গুরুত্বপূর্ণ ৪ টি ট্যাকল পয়েন্ট। এদিন ওয়ারিয়র্সের ১৭ পয়েন্ট এসেছে আক্রমণ থেকে, বাকি ১০ পয়েন্ট ট্যাকলে। প্রথম থেকেই ওয়ারিয়র্স আক্রমণ শানালেও থালাইবাস রক্ষণও ছিল দারুণ জমাট। ফলে প্রথমার্ধে ফল ছিল ১৫-১৫। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ালে ওয়ারিয়র্সের জয় আটকাতে পারেনি থালাইভাস।
প্রথম দিনে নেতাজি ইন্ডোরে ওয়ারিয়র্সের সমর্থনে প্রচুর দর্শক এসেছিলেন। বেঙ্গল ওয়ারিয়র্স দলের অধিনায়ক সুরজিত সিং আগামী ম্যাচগুলিতেও এই দর্শক-সমর্থন আশা করেছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications