PKL-11: তেলুগু টাইটান্সকে হারিয়ে জয়ের সরণিতে ইউ মুম্বা, তামিল থালাইভাস পরাস্ত ইউপি যোদ্ধাসের কাছে
PKL-11: প্রো কবাডি লিগে আজ জয়ের সরণিতে ফিরল ইউ মুম্বা। জয় পেল ইউ মুম্বাও। নয়ডা ইনডোর স্টেডিয়ামে মুম্বইয়ের কাছে হারল তামিল থালাইভাস।
তামিল থালাইভাস এদিন টানা চতুর্থ পরাজয়ের সাক্ষী থাকল। অপর দ্বৈরথে তেলুগু টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল ইউপি যোদ্ধাস।

ইউপি যোদ্ধাস ৬ পয়েন্টের ব্যবধানে জিতল তেলুগু টাইটান্সের বিরুদ্ধে। খেলার ফল ৪০-৩৪। ইউপি যোদ্ধাসের রেইডার ভবানী রাজপুত ১২ এবং অলরাউন্ডার ভরত ১১ পয়েন্ট নিশ্চিত করেন। ডিফেন্ডার হিতেশ ৪ এবং অধিনায়ক সুমিত ও রাইট রেইডার কেশব কুমার তিন পয়েন্ট করে আদায় করেন।
তেলুগু টাইটান্সের সেরা পারফর্মার বিজয় মালিক, তিনি একাই ১৫ পয়েন্ট নিশ্চিত করেন। অধিনায়ক তথা অভিজ্ঞ রেইডার পবন শেরাওয়াত ৪ এবং রেইডার আশিস নারওয়াল ও ডিফেন্ডার অজিত পওয়ার ৩ পয়েন্ট করে আদায় করেছেন।
এদিনের অপর ম্যাচে ইউ মুম্বা ৩৫-৩২ ব্যবধানে হারিয়েছে তামিল থালাইভাসকে। ইউ মুম্বার রেইডার মনজিৎ ১০ ও লেফট রেইডার অজিত চৌহান ৮ পয়েন্ট পান। অলরাউন্ডার আমিরমহম্মদ জাফারদানেশ ও ডিফেন্ডার রিঙ্কু তিন পয়েন্ট করে পেয়েছেন।
থালাইভাসের সেরা পারফর্মার ডিফেন্ডার মঈন শাফাঘি ১০ পয়েন্ট আদায় করেন। ডিফেন্ডার নীতেশ কুমার ৬, রেইডার নরেন্দর কান্ডোলা ৪ এবং রেইডার সচিন ও ডিফেন্ডার আমির হোসেন ৩ পয়েন্ট করে সংগ্রহ করেন।
এদিনের জয়ের পর ১০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে ইউ মুম্বা। ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ছয়ে তেলুগু টাইটান্স। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ইউপি যোদ্ধাস রয়েছে আটে। ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তামিল থালাইভাস রয়েছে দশে। কাল পাটনা পাইরেটসের বিরুদ্ধে নামবে বেঙ্গল ওয়ারিয়রজ। জয়পুর পিঙ্ক প্যান্থার্সের প্রতিপক্ষ গুজরাত জায়ান্টস।












Click it and Unblock the Notifications