PKL-11: বেঙ্গল ওয়ারিয়রজকে হারিয়ে চারে তেলুগু টাইটান্স, পুণেকে হারিয়ে দুইয়ে ইউপি
PKL-11: প্রো কবাডি লিগে হার বেঙ্গল ওয়ারিয়রজের। এবার তেলুগু টাইটান্সের কাছে। পুণের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে চলছে প্রো কবাডি।
আজ দুটি ম্যাচেই জয়ের ব্যবধান খুব কম পয়েন্টের। ইউপি যোদ্ধাস হারিয়েছে পুণেরি পল্টনকে।

ইউপি যোদ্ধাস তিন পয়েন্টের ব্যবধান রেখে হারাল পুণেরি পল্টনকে। খেলার ফল ৩৬-৩৩। ইউপি যোদ্ধাসের হয়ে রাইট রেইডার গগন গৌড়া একাই ১৫ পয়েন্ট নিশ্চিত করলেন। রেইডার ভবানী রাজপুতের সংগ্রহ ৬ পয়েন্ট।
অধিনায়ক তথা ডিফেন্ডার সুমিত ও রাইট রেইডার কেশব কুমার ৩ পয়েন্ট করে আদায় করেন। পুণেরি পল্টনের রেইডার পঙ্কজ মোহিতে ১১ পয়েন্ট সংগ্রহ করেন। রাইট রেইডার মোহিত গোয়াতের সংগ্রহে সাত পয়েন্ট। রাইট রেইডার আর্যবর্ধন নাভালে পেয়েছেন ৪ পয়েন্ট।
তেলুগু টাইটান্স ৩৪-৩২ ব্যবধানে হারাল বেঙ্গল ওয়ারিয়রজকে। অলরাউন্ডার তথা অধিনায়ক বিজয় মালিক ১১ পয়েন্ট পান। রেইডার আশিস নারওয়াল ৯ এবং ডিফেন্ডার অঙ্কিত ও লেফট রেইডার প্রফুল জাওয়ারে তিন পয়েন্ট করে সংগ্রহ করলেন।
বেঙ্গল ওয়ারিয়রজের হয়ে অভিজ্ঞ রেইডার মনিন্দর সিং ১৪ পয়েন্ট আদায় করলেও দলকে জেতাতে পারলেন না। ডিফেন্ডার মনজিতের সংগ্রহ ৭ পয়েন্ট। রেইডার প্রণয় রানে ২ পয়েন্টের বেশি নিশ্চিত করতে পারেননি।
ইউপি যোদ্ধাস ১৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান দখল করল। ১৭ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তেলুগু টাইটান্স উঠে এলো চারে। ১৭ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পুণেরি পল্টন আছে আটে। বেঙ্গল ওয়ারিয়রজ দশম স্থানে, ১৬ ম্যাচে মাত্র ৩২ পয়েন্ট নিয়ে। কাল পাটনা পাইরেটস খেলবে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের বিরুদ্ধে। এ ছাড়া ইউ মুম্বার সামনে গুজরাত জায়ান্টস।












Click it and Unblock the Notifications