PKL-11: পাটনা পাইরেটসের কাছে বিধ্বস্ত বেঙ্গালুরু বুলস, তেলুগু টাইটান্সের বিরুদ্ধে বড় জয় জয়পুরের
PKL-11: প্রো কবাডি লিগে আজ দুটি দ্বৈরথেরই ফয়সালা হলো বড় ব্যবধানে। নয়ডার ইনডোর স্টেডিয়ামে এদিন জয়পুর পিঙ্ক প্যান্থার্স ১৩ পয়েন্টের ব্যবধানে হারাল তেলুগু টাইটান্সকে।
এর আগে, বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে ২৫ পয়েন্টের ব্যবধানে দুরন্ত জয় ছিনিয়ে নিল পাটনা পাইরেটস। যার ফলে দুইয়ে থাকা টাইটান্সের চেয়ে পাইরেটসের পয়েন্টের ব্যবধান মাত্র ১।

পাটনা পাইরেটস ৫৪-২৯ ব্যবধানে হারাল বেঙ্গালুরু বুলসকে। পাটনা পাইরেটসের রেইডার দেবঙ্ক ১৭, লেফট রেইডার অয়ন ১৩ পয়েন্ট সংগ্রহ করেন। ডিফেন্ডার শুভম শিণ্ডে সাত পয়েন্ট নিশ্চিত করেন। রাইট রেইডার সন্দীপ ৪ ও অধিনায়ক তথা অলরাউন্ডার অঙ্কিতের সংগ্রহ ৩ পয়েন্ট।
বেঙ্গালুরু বুলসের হয়ে রেইডার জয় ভগবান ৯ পয়েন্ট আদায় করেন। ৮ পয়েন্ট নিশ্চিত করেন অধিনায়ক তথা লেফট রেইডার প্রদীপ নারওয়াল। অলরাউন্ডার লাকি কুমার চার ও নীতিন রাওয়ালের সংগ্রহ ৩ পয়েন্ট।
জয়পুর পিঙ্ক প্যান্থার্স ৪১-২৮ ব্যবধানে হারিয়েছে তেলুগু টাইটান্সকে। জয়পুরের রেইডার নীরজ নারওয়াল ১২ এবং অধিনায়ক তথা রেইডার অর্জুন দেশওয়াল ১১ পয়েন্ট পেয়েছেন। তেলুগু টাইটান্সের অধিনায়ক তথা অলরাউন্ডার বিজয় মালিক ১৭ পয়েন্ট নিশ্চিত করেন। ডিফেন্ডার অঙ্কিতের ঝুলিতে ৩ পয়েন্ট।
হেরে গেলেও তেলুগু টাইটান্স পয়েন্ট তালিকার দুইয়েই রইল। তাদের ১৫ ম্যাচে রয়েছে ৪৮ পয়েন্ট। পাটনা পাইরেটস ১৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে উঠে এলো তিনে। ১৫ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পাঁচে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। ১৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সকলের নীচে বেঙ্গালুরু বুলস।
কাল তামিল থালাইভাস খেলবে দাবাং দিল্লি কেসি-র বিরুদ্ধে। অন্য ম্যাচে, বেঙ্গল ওয়ারিয়রজের প্রতিপক্ষ পাটনা পাইরেটস।












Click it and Unblock the Notifications