PKL-11: বেঙ্গালুরুকে হারিয়ে প্লে-অফের দৌড়ে বেঙ্গল ওয়ারিয়রজ, গুজরাত পরাস্ত জয়পুরের কাছে
PKL-11: প্রো কবাডি লিগে প্লে-অফের আশা জিইয়ে রাখল বেঙ্গল ওয়ারিয়রজ। আজ পুণের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে তারা বড় জয় ছিনিয়ে নিল বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে।
এদিনের অপর ম্যাচে ১৩ পয়েন্টের ব্যবধান রেখে জয় পেয়েছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। তাদের কাছে পরাস্ত হলো গুজরাত জায়ান্টস।

জয়পুর এদিন গুজরাতকে হারাল ৪২-২৯ ব্যবধানে। জয়পুর পিঙ্ক প্যান্থার্সের অধিনায়ক তথা রেইডার অর্জুন দেশওয়াল সংগ্রহ করলেন ১৩ পয়েন্ট। রেইডার নীরজ নারওয়াল ৮, ডিফেন্ডার অঙ্কুশ রাঠি ৫, রেজা মীরবাঘেরি চার এবং ডিফেন্ডার রোণক সিং ও রেইডার কে ধরণীধরণ তিন পয়েন্ট আদায় করে নেন।
গুজরাতের গয়ে অধিনায়ক তথা রেইডার গুমন সিং পেলেন ৯ পয়েন্ট। ৯ পয়েন্ট সংগ্রহ করেন রেইডার রাকেশ। রেইডার হিমাংশু ও ডিফেন্ডার রোহিত তিন পয়েন্ট করে নিশ্চিত করেন।
বেঙ্গল ওয়ারিয়রজ ১৫ পয়েন্টের ব্যবধান রেখে হারাল বেঙ্গালুরু বুলসকে। খেলার ফল ৪৪-২৯। বেঙ্গল ওয়ারিয়রজের রেইডার এস বিশ্বাস একাই ১৪ পয়েন্ট সংগ্রহ করেন। রেইডার প্রণয় রাণে পেয়েছেন ৯ পয়েন্ট। অধিনায়ক তথা ডিফেন্ডার ফজল আত্রাচালি ও নীতেশ কুমার ৭ পয়েন্ট করে পেয়েছেন।
বেঙ্গালুরু বুলসের হয়ে সবচেয়ে বেশি ১৪ পয়েন্ট সংগ্রহ করেছেন অধিনায়ক তথা লেফট রেইডার পরদীপ নারওয়াল। লেফট রেইডার সুশীল নিশ্চিত করেন তিন পয়েন্ট। ডিফেন্ডার সৌরভ নান্দাল, অলরাউন্ডার নীতিন রাওয়াল ও ডিফেন্ডার সানির সংগ্রহ ২ পয়েন্ট করে।
জয়পুর পিঙ্ক প্যান্থার্স ১৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে বেঙ্গল ওয়ারিয়রজ। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে এগারোয় গুজরাত জায়ান্টস। বেঙ্গালুরু বুলস ১৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সকলের নীচে রয়েছে।
কাল হরিয়ানা স্টিলার্সের মুখোমুখি হবে বেঙ্গালুরু বুলস। অপর ম্যাচে ইউ মুম্বা খেলবে তামিল থালাইভাসের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications