PKL Season 11: ইউপি যোদ্ধাসের কাছে ভরাডুবি তামিল থালাইভাসের, জয়পুরকে উড়িয়ে তিনে দিল্লি
PKL Season 11: প্রো কবাডি লিগে আজকের দুটি ম্যাচেই ফয়সালা হলো বড় ব্যবধানে। নয়ডা ইনডোর স্টেডিয়ামে আজকের প্রথম ম্যাচে জয় পেল ইউপি যোদ্ধাস।
১৬ পয়েন্টের ব্যবধানে ইউপির কাছে পরাস্ত তামিল থালাইভাস। অপর ম্যাচে ১৪ পয়েন্টের ব্যবধান রেখে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে হারিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এলো দাবাং দিল্লি কেসি।

ইউপি যোদ্ধাস ৪০-২৪ ব্যবধানে জয় পেল তামিল থালাইভাসের বিরুদ্ধে। ইউপির রেইডার ভরত রাজপুত একাই পেলেন ১০ পয়েন্ট। ডিফেন্ডার হিতেশ ৬ ও অলরাউন্ডার ভরত পাঁচ পয়েন্ট আদায় করে নেন। রাইট রেইডার কেশব কুমার ৩ পয়েন্ট নিশ্চিত করেছেন।
তামিল থালাইভাসের হয়ে ৬ পয়েন্ট করে পেয়েছেন রাইট রেইডার বিশাল চাহাল ও ডিফেন্ডার নীতেশ কুমার। ডিফেন্ডার মঈন শাফাঘির সংগ্রহে ৩ পয়েন্ট।
দাবাং দিল্লি কেসি ৩৫-২১ ব্যবধানে হারাল জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে। দিল্লির অধিনায়ক তথা রাইট রেইডার আশু মালিক ৯ পয়েন্ট সংগ্রহ করেছেন। ৫ পয়েন্ট নিশ্চিত করেন ডিফেন্ডার যোগেশ। ৪ পয়েন্ট করে সংগ্রহ করেন ডিফেন্ডার আশিস মালিক ও রেইডার নবীন কুমার।
জয়পুরের হয়ে সর্বাধিক ৭ পয়েন্ট পেয়েছেন অধিনায়ক তথা রেইডার অর্জুন দেশওয়াল। ডিফেন্ডার সুরজিৎ সিং, রেইডার নীরজ নারওয়াল, রাইট রেইডার সোমবীর মেহরা ও ডিফেন্ডার লাকি শর্মা পেয়েছেন ২ পয়েন্ট করে।
দাবাং দিল্লি কেসি ১৩ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চলে এলো তিনে। ১২টি ম্যাচ খেলে শীর্ষে থাকা হরিয়ানা স্টিলার্স ও দুইয়ে থাকা তেলুগু টাইটান্সের পয়েন্ট যথাক্রমে ৪৬ ও ৪২। ১১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে জয়পুর পিঙ্ক প্যান্থার্স রয়েছে সাতে।
ইউপি যোদ্ধাস ১১ ম্যাচে ৩৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার আটে রয়েছে। নয়ে তামিল থালাইভাস। তাদের ১২ ম্যাচে ২৮ পয়েন্ট। কাল গুজরাত জায়ান্টস খেলবে তেলুগু টাইটান্সের বিরুদ্ধে। জয়পুর পিঙ্ক প্যান্থার্সের সামনে হরিয়ানা স্টিলার্স।












Click it and Unblock the Notifications