PKL-11: প্রো কবাডিতে বাংলা-ইউপি দ্বৈরথ টাই, দাবাং দিল্লি কেসি হারাল তেলুগু টাইটান্সকে
PKL-11: প্রো কবাডি লিগে বেঙ্গল ওয়ারিয়রজের প্লে-অফে ওঠার সম্ভাবনা ধাক্কা খেল। পুণের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে বেঙ্গল ওয়ারিয়রজ বনাম ইউপি যোদ্ধাস ম্যাচ টাই হয়ে গেল।
এই নিয়ে চলতি টুর্নামেন্টে এটি একাদশ টাই। এদিনের অপর ম্যাচে দাবাং দিল্লি কেসি হারাল তেলুগু টাইটান্সকে।

দাবাং দিল্লি কেসি ৩৩-২৭ ব্যবধানে হারাল তেলুগু টাইটান্সকে। দাবাং দিল্লি কেসির হয়ে রেইডার নবীন কুমার পেলেন ১১ পয়েন্ট। অধিনায়ক তথা রাইট রেইডার সংগ্রহ করেন ৯ পয়েন্ট। ডিফেন্ডার যোগেশ ৩ ও অলরাউন্ডার আশিস পেলেন ২ পয়েন্ট।
তেলুগু টাইটান্সের হয়ে অলরাউন্ডার বিজয় মালিক ১০ পয়েন্ট সংগ্রহ করলেন। রেইডার আশিস নারওয়ালের সংগ্রহে ৮ পয়েন্ট। লেফট রেইডাপ প্রফুল জাওয়ারে ২ পয়েন্টের বেশি আদায় করতে পারেননি। এদিনের জয়ের সুবাদে ১৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এলো দাবাং দিল্লি কেসি।
বেঙ্গল ওয়ারিয়রজ বনাম ইউপি যোদ্ধাস দ্বৈরথের ফল ৩১-৩১। ইউপির রাইট রেইডার গগন দৌড়া ১১, রেইডার ভবানী রাজপুত ৮ ও ডিফেন্ডার হিতেশ ৬ পয়েন্ট পেয়েছেন। বেঙ্গল ওয়ারিয়রজের হয়ে সুপার টেন নিশ্চিত করেন রেইডার প্রণয় রাণে।
ডিফেন্ডার নীতেশ কুমার ও রেইডার এস বিশ্বাস ৫ পয়েন্ট করে ঝুলিতে পুরেছেন। অধিনায়ক তথা ডিফেন্ডার ফজেল আত্রাচালি ৪ পয়েন্ট নিশ্চিত করেন। এদিন ড্র করায় ১৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে চারে রয়েছে ইউপি ওয়ারিয়রজ।
তেলুগু টাইটান্স ১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। বেঙ্গল ওয়ারিয়রজ ১৮টি ম্যাচ খেলে ৪০ পয়েন্ট সংগ্রহ করে নবম স্থানে রয়েছে। কাল পাটনা পাইরেটসের বিরুদ্ধে খেলবে তামিল থালাইভাস। পুণেরি পল্টন মুখোমুখি হবে বেঙ্গালুরু বুলসের।












Click it and Unblock the Notifications