PKL-11: শীর্ষে থাকা হরিয়ানাকে হারিয়ে চমক বেঙ্গল ওয়ারিয়রজের, যোদ্ধাসের কাছে পরাস্ত টাইটান্স
PKL-11: প্রো কবাডিতে জয়ের খরা কাটাল বেঙ্গল ওয়ারিয়রজ। আজ পুণের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে তারা হারাল পয়েন্ট তালিকার শীর্ষ স্থানাধিকারীদের।
বেঙ্গল ওয়ারিয়রজের কাছে অপ্রত্যাশিত পরাজয়ের সাক্ষী থাকলেও শীর্ষস্থান হারাতে হয়নি হরিয়ানা স্টিলার্সকে। অপর ম্যাচে ইউপি যোদ্ধাস হারাল তেলুগু টাইটান্সে।

ইউপি যোদ্ধাস এদিনের প্রথম ম্যাচে তেলুগু টাইটান্সের বিরুদ্ধে জয় পেল ৩৬-৩৩ ব্যবধানে। ইউপি যোদ্ধাসের রাইট রেইডার গগন গৌড়া একাই ১৫ পয়েন্ট নিশ্চিত করেন। রেইডার ভবানী রাজপুত ৬ ও ডিফেন্ডার হিতেশ ৩ পয়েন্ট আদায় করেন।
তেলুগু টাইটান্সের অধিনায়ক তথা অলরাউন্ডার বিজয় মালিক ১১ পয়েন্ট পেয়েছেন। রেইডার মনজিতের সংগ্রহ ৭ পয়েন্ট। রেইডার আশিস নারওয়াল ৪ পয়েন্ট আদায়ে সক্ষম হন।
বেঙ্গল ওয়ারিয়রজ ৩৯-৩২ ব্যবধানে হারাল হরিয়ানা স্টিলার্সকে। বাংলার ফ্র্যাঞ্চাইজির অভিজ্ঞ রেইডার মনিন্দর সিং ১১ পয়েন্ট নিশ্চিত করেন। রেইডার প্রণয় রাণে ৬, ডিফেন্ডার ময়ূর কদম ৫ পয়েন্ট পেয়েছেন। তিন পয়েন্ট করে নিশ্চিত করেন ডিফেন্ডার ফজল আত্রাচালি ও মনজিৎ।
হরিয়ানার সেরা পারফর্মার রেইডার বিনয়, তিনি ১০ পয়েন্ট পেয়েছেন। লেফট রেইডার শিবম পাতারের সংগ্রহ ৮ পয়েন্ট। রাইট রেইডার শঙ্কর মিশ্র ও অলরাউন্ডার মহম্মদরেজা শাদলুই তিন পয়েন্ট করে সংগ্রহ করেন।
হরিয়ানা স্টিলার্স ১৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল। ১৬ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চারে তেলুগু টাইটান্স। ১৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ইউপি যোদ্ধাস উঠে এলো পাঁচে। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে বেঙ্গল ওয়ারিয়রজ দশ নম্বরে রয়েছে।
কাল দাবাং দিল্লি কেসি খেলবে ইউপি যোদ্ধাসের বিরুদ্ধে। জয়পুর পিঙ্ক প্যান্থার্স নামবে ইউ মুম্বার বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications