Pro Kabaddi League: প্রো কবাডিতে বেঙ্গল ওয়ারিয়র্স-জয়পুর পিঙ্ক প্যান্থার্স ম্যাচ টাই, গুজরাতকে হারাল পাটনা
Pro Kabaddi League: প্রো কবাডি লিগে আজ ছিল দুটি ম্যাচ। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন জয়পুর পিঙ্ক প্যান্থার্সের মুখোমুখি হয়েছিল বেঙ্গল ওয়ারিয়রস। অপর ম্যাচে গুজরাত জায়ান্টস খেলল পাটনা পাইরেটসের বিরুদ্ধে।
বাংলা বনাম জয়পুর দ্বৈরথটি টাই হয়ে গিয়েছে। পাটনা পাইরেটস অবশ্য গুজরাত জায়ান্টসকে হারিয়ে দিয়েছে।

আজকের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বেঙ্গল ওয়ারিয়রস ও জয়পুর পিঙ্ক প্যান্থার্স। শেষ অবধি খেলার ফল থাকে ২৮-২৮। বেঙ্গল ওয়ারিয়রসের হয়ে রেইডার শ্রীকান্ত যাদব ৭, রাইট রেইডার নীতীন কুমার ৫ ও অধিনায়ক মনিন্দর সিং ৪ পয়েন্ট নিশ্চিত করেন। জয়পুরের রেইডার ভবানী রাজপুত ১০ ও অর্জুন দেশওয়াল ৬ পয়েন্ট সংগ্রহ করেন।
পাটনা পাইরেটস ৩৩-৩০ ব্যবধানে হারিয়েছে গুজরাত জায়ান্টসকে। গুজরাতের রেইডার রাকেশ ১১ ও ডিফেন্ডার সানভীর ৫ পয়েন্ট নিশ্চিত করেন। পাটনার রেইডার সুধাকর এম ৬ এবং রেইডার সচিন, অধিনায়ক তথা ডিফেন্ডার নীরজ কুমার, অলরাউন্ডার অঙ্কিত ও রেইডার সন্দীপ কুমার ৪ পয়েন্ট করে ঝুলিতে পুরে দলকে জেতাতে অবদান রাখেন।
পয়েন্ট তালিকায় আপাতত গুজরাত জায়ান্টস ৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আজই প্রথমবার হারল তারা। দুইয়ে রয়েছে পাটনা পাইরেটস, ২ ম্যাচে তাদের সংগ্রহে ১০ পয়েন্ট। তিনে বেঙ্গল ওয়ারিয়রস, ২ ম্যাচে তাদের ঝুলিতে ৮ পয়েন্ট। আটে রয়েছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। ২ ম্যাচে তাদের রয়েছে ৪ পয়েন্ট, এখনও জয় অধরাই রয়েছে তাদের।
কাল বেঙ্গালুরু বুলস খেলবে দাবাং দিল্লি কেসির বিরুদ্ধে, পুনেরি পল্টন এরপর নামবে ইউ মুম্বার বিরুদ্ধে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications