(ছবি)কমনওয়েলথ গেমস-এ সুনীল কুমারের নেতৃত্বে ভারতীয় কুস্তিগীরদের জয়জয়কার
গ্লাসগো, ৩০ জুলাই : ভারতীয় কুস্তির উজ্জ্বল দিন এল কমনওয়েলথ গেমসে। মঙ্গলবার কুস্তিতে কুস্তিগীর সুশীল কুমারের নেতৃত্বে ৫টির মধ্য ৩টিতে জয় পেল ভারত। সুশীল কুমার, অমিত কুমার ও ভিনেশ ফোগাট কুস্তিতে স্বর্ণপদক পেলেন। রাজীব তোমার পেয়েছেন রূপো। শুটিংয়ে ৫০ মিটার রাইফেল থ্রি পসিশন বিভাগে রূপো পেয়েছেন সঞ্জীব রাজপুত। একই বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন গগন নারাঙ্গ।এদিন মোট ৮টি পদক জিতেছে ভারত।
এখনও পর্যন্ত ভারতের কাছে এসেছে ১০ টি সোনা। রূপো ১৫টি এবং ব্রোঞ্জ ১১টি। কুস্তির ৩টি সোনা ছাড়া যে ৫টি পদক এসেছে তা সবকটিই শুটিং থেকে। ছবিতে দেখে নেওয়া যাক। গ্লাসগোয় ভারতীয় কুস্তীগিরদের উজ্জ্বল মুহূর্ত। পাশাপাশি এদিন ৮টি পদক জিতলেন কারা কারা।

রাজীব তোমারের রূপো
কানাডার কোরি জাভিসের কাছে একটুর জন্য হেরে রূপোর পদক পেলেন ভারতীয় কুস্তিগীর রাজীব তোমার। জয়ের পর কোরি জাভিসের উচ্ছ্বাস।

গগন নারাঙ্গ- ব্রোঞ্জ
৫০ মিটার রাইফেল থ্রি পোজিশন পুরুষ বিভাগে ব্রোঞ্জ পেলেন গগন নারাঙ্গ।

শুটিংয়ে ভারতের রূপো
২৫ এম রাপিড ফায়ার পিস্তল বিভাগে দ্বিতীয় হলেন হরপ্রীত সিং। তিনি পেলেন রৌপ পদক। এছাড়া অস্ট্রেলিয়ার জে ডেভিড পেয়েছেন সোনা ও ইংল্যান্ডের ক্রিশ্চিয়ান চালাঘান পেয়েছেন ব্রোঞ্জ পদক।

মানবজিৎ সান্ধু- ব্রোঞ্জ মেডেল
ট্র্যাপ পুরুষ বিভাগে ব্রোঞ্জ পেলেন মানবজিৎ সান্ধু।

অমিত কুমার - সোনা
৫৭ কেজি ফ্রি স্টাইল কুস্তিতে সোনা অমিত কুমারের।

অমিতের সোনা
পদককে চুম্বন অমিত কুমারের।

সঞ্জীব রাজপুত - রূপো
৫০ মিটার রাইফেল থ্রি পোজিশন পুরুষ বিভাগে রূপো জিতেছেন সঞ্জীব রাজপুত।

ভিনেশের সোনা
ইংল্যান্ডের ইয়ানা রাটিগানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের ভিনেশ ফোগাট।

ভিনেশ - সোনা
সোনার পদক গলায় ভিনেশ ফোগাট। ৪৮ কেজি ফ্রিস্টাইল কুস্তি, মহিলা বিভাগে সোনা জিতেছেন এই তরুণী।

লজ্জা গোস্বামী - ব্রোঞ্জ
৫০ মিটার রাইফেল থ্রি পজিশন মহিলা বিভাগে ব্রোঞ্জ জিতেছেন লজ্জা।

বিপক্ষকে সুশীলের বাজিমাত
৭৪ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে পাকিস্তানের কামার আব্বাসকে কুপোকাত করলেন ভারতের সুশীল কুমার।

সুশীল কুমার- সোনা
এদিনের স্টার অফ দ্য ডে অবশ্যই ছিলেন সুশীল। মাত্র ১০৭ মিনিটের মাথায় বিপক্ষকে পর্যুদস্ত করে সোনার পদক ছিনিয়ে নেন সুশীল।

বাজিমাত
নাইজেরিয়ার ওয়েলসনকে হারিয়ে সোনা জয় অমিতের।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications