(ভিডিও) মাথায় চোট নিয়েই চিরঘুমে চলে গেলেন ফিল হিউজ
সিডনি, ২৭ নভেম্বর: শেষ পর্যন্ত মারা গেলেন ফিল হিউজ। ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার তিনি প্রয়াত হন। গোটা ক্রিকেট দুনিয়া শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে।
অস্ট্রেলিয়ার এই ২৫ বছর বয়সী ক্রিকেটার ছিলেন খুবই প্রতিভাসম্পন্ন। ২৬টি টেস্ট, ২৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও একটি টি-২০ খেলেছিলেন দেশের হয়ে। গত ২৫ নভেম্বর ঘরোয়া ম্যাচে খেলার সময় মাথায় চোট পান তিনি। দক্ষিণ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলস দল খেলছিল এখানে। বিপক্ষের বোলার সিন অ্যাবট একটি বাউন্সার দেন। মুখ ঘুরিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু হেলমেটের ওপর দিয়েই ১৪০ কিলোমিটার গতিতে বলটি লাগে কানের পাশে। হিউজ পড়ে যান পিচের ওপর। জ্ঞান হারান। তার পর থেকেই তিনি অচেতন ছিলেন। তাঁকে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অপারেশন করেও কোনও লাভ হল না।
অস্ট্রেলিয়া দলের চিকিৎসক পিটার ব্রুকনার বলেন, "খুবই দুঃখের সঙ্গে আপনাদের খবরটা দিচ্ছি। ফিল হিউজ আর নেই। জখম হয়ে মাঠে পড়ে যাওয়ার পর থেকে আর জ্ঞান আসেনি। মারা যাওয়ার সময় তাঁকে ঘিরে ছিলেন পরিবার-পরিজন ও বন্ধুরা।"
MEDIA RELEASE: Statement on Phillip Hughes from Australian Team Doctor Peter Brukner. http://t.co/4ZhbGXc2Ia
— Cricket Australia (@CAComms) November 27, 2014 অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে ফিল হিউজের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টোনি অ্যাবট-ও শোকবার্তা জ্ঞাপন করেছেন।
বাউন্সার দেওয়া আদৌ নিষিদ্ধ হওয়া উচিত কি না, এই ঘটনার পর আবার প্রশ্ন উঠতে শুরু করল।












Click it and Unblock the Notifications