প্রো কবাডিতে পাটনার মুখোমুখি ইউপি, তেলেগুর মুখে বেঙ্গালুরু
শুক্রবার প্রো কবাডি লিগে হাড্ডাহাড্ডি দুই লড়াইয়ের সাক্ষী হতে চলেছে বেঙ্গালুরু শ্রী কান্তিরাভা স্টেডিয়াম। প্রথম ম্যাচে পাটনা পাইরেটসের মুখোমুখি হচ্ছে ইউপি যোদ্ধা।
শুক্রবার প্রো কবাডি লিগে হাড্ডাহাড্ডি দুই লড়াইয়ের সাক্ষী হতে চলেছে বেঙ্গালুরু শ্রী কান্তিরাভা স্টেডিয়াম। প্রথম ম্যাচে পাটনা পাইরেটসের মুখোমুখি হচ্ছে ইউপি যোদ্ধা। দ্বিতীয় ম্যাচে হোম টিম বেঙ্গালুরু বুলসের সঙ্গে মোকাবিলায় নামবে তেলেগু টাইটানস।

প্রথম ম্যাচ
প্রো কবাডি থেকে ছিটকে যেতে বসা পাটনা পাইরেটস আর কিছু না হোক আজকের ম্যাচ জিতে প্রো কবাডি লিগ তালিকা জমিয়ে দিতে পারে। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে ইউপি যোদ্ধাদের কাছে এটি মাস্ট উইন ম্যাচ।
|
লিগ তালিকায় অবস্থান
১২ ম্যাচে মাত্র ২০ পয়েন্ট সংগ্রহ করে প্রো কবাডি লিগ তালিকার বারোতম অর্থাৎ সর্বশেষ স্থানে রয়েছে পাটনা পাইরেটস। সম পরিমাণ ম্যাচ খেলে ৩২ পয়েন্ট নিয়ে ইউপি যোদ্ধাদের লিগ তালিকায় অবস্থান সাত নম্বরে।

দ্বিতীয় ম্যাচ
চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে থাকা বেঙ্গালুর এই ম্যাচ জিতে নিজেদের আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। অন্যদিকে তেলেগু টাইটানসের কাছে আজকের ম্যাচ জেতা ছাড়া আর কোনও চারা নেই।
|
লিগ তালিকায় অবস্থান
১৪ ম্যাচে ৪৩ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছে বেঙ্গালুরু বুলস। জিতেছে আটটি ম্য়াচ। লিগ তালিকার দুই নম্বর স্থানে অবস্থান করছে তারা। ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নয় নম্বর স্থানে অবস্থান করছে তেলেগু টাইটানস।












Click it and Unblock the Notifications