Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দুই দলেরই জয়ের ব্যবধান ২! প্রো কবাডিতে ইউপি-বধ পাটনার, ইউ মুম্বাকে উল্টে দিল পুনেরি পল্টন

আজ ফেব্রুয়ারির ২ তারিখ। অর্থাৎ ২-২-২২! দুইয়ের দাপটের দিনে প্রো কবাডিতে আজকের দুটি ম্যাচেই দুই দলের জয়ের ব্যবধান দাঁড়াল ২। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে শেরাটন গ্র্যান্ডে ইউপি যোদ্ধাকে ৩৭-৩৫ ব্যবধানে হারিয়েছে পাটনা পাইরেটস। ইউ মুম্বাকে ৩৬-৩৪ ব্যবধানে হারিয়েছে পুনেরি পল্টন।

প্রো কবাডিতে ইউপি-বধ পাটনার, ইউ মুম্বাকে উল্টাল পুনেরি পল্টন

পাটনা পাইরেটসের হয়ে সর্বাধিক ১২ পয়েন্ট নিশ্চিত করেন রেইডার সচিন। রেইডার প্রশান্ত কুমার ও অলরাউন্ডার মহম্মদরেজা চিয়ানেহ ৫ পয়েন্ট করে আদায় করেন। ইউপি যোদ্ধার রেইডার সুরেন্দর গিল ১০ ও শ্রীকান্ত যাদব ৯ পয়েন্ট নিশ্চিত করেন।

ইউ মুম্বার হয়ে রেইজার অজিত ১০ ও অভিষেক সিং ৮ পয়েন্ট নিশ্চিত করেন। পুনেরি পল্টনের সেরা পারফর্মার রেইডার মোহিত গোয়াত, তিনি ৯ পয়েন্ট আদায় করে নেন। দলের জয়ে অবদান রাখেন রেইডার আসলাম ইনামদার, তাঁর সংগ্রহে ৮ পয়েন্ট।

এদিনের ফলাফলের ভিত্তিতে চলতি প্রো কবাডির তৃতীয় দল হিসেবে ৫০ পয়েন্টের মাইলস্টোন স্পর্শ করল পাটনা পাইরেটস। ১৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তৃতীয় স্থানে। চারে ইউ মুম্বা, তাদের ঝুলিতে রয়েছে ১৫ ম্যাচে ৪৩ পয়েন্ট। ১৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ইউপি যোদ্ধা রয়েছে ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে থাকা পুনেরি পল্টন এদিন জেতায় ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৪২ পয়েন্ট। পয়েন্ট সমান হলেও স্কোরপার্থক্যে এগিয়ে ইউপি যোদ্ধা। কাল শীর্ষে থাকা দাবাং দিল্লি কেসি খেলবে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের বিরুদ্ধে। অপর ম্যাচে তামিল থালাইভাসের প্রতিপক্ষ তেলুগু টাইটান্স।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+