প্রো কবাডিতে বাংলা-দিল্লি দ্বৈরথ রুদ্ধশ্বাস টাই, পুনেরি পল্টনকে উড়িয়ে শীর্ষেই পাটনা পাইরেটস

প্রো কবাডি লিগের আজ বেঙ্গল ওয়ারিয়র্স ও দাবাং দিল্লি কেসিকে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে শেরাটন গ্র্যান্ডে এদিনের অপর ম্যাচে পুনেরি পল্টনকে চূর্ণ করে শীর্ষস্থান দখলে রেখেছে পাটনা পাইরেটস। চলতি পিকেএলে প্রথম দল হিসেবে ৭০ পয়েন্টের মাইলস্টোন এদিন স্পর্শ করেছে পাটনা।

প্রো কবাডিতে বাংলা-দিল্লি দ্বৈরথ টাই, জিতল পাটনা

(ছবি- প্রো কবাডি টুইটার)

পাটনা পাইরেটসের বিরুদ্ধে এদিন কার্যত দাঁড়াতেই পারেনি পুনেরি পল্টন। পাটনার জয়ের ব্যবধান ৪৩-২৬। পাটনার রেইডার গুমন সিং ১৩ পয়েন্ট আদায় করেছেন। রেইডার সচিনের সংগ্রহ ৬ পয়েন্ট। পুনেরি পল্টনের হয়ে সর্বাধিক ৯ পয়েন্ট দখল করেছেন রেইডার আসলাম ইনামদার। রেইডার মোহিত গোয়াতের ঝুলিতে গিয়েছে ৬ পয়েন্ট।

দাবাং দিল্লি কেসি ও বেঙ্গল ওয়ারিয়র্স ম্যাচের ফল ৩৯-৩৯। বেঙ্গল ওয়ারিয়র্সের রেইডার তথা অধিনায়ক মনিন্দর সিং একাই ১৬ পয়েন্ট সংগ্রহ করেন। অলরাউন্ডার রোহিত পান ৪ পয়েন্ট। মনিন্দরের পাল্টা ১৬ পয়েন্ট নিশ্চিত করেন দাবাং দিল্লি কেসির রেইডার নবীন কুমার। অলরাউন্ডার বিজয়ের ঝুলিতে গিয়েছে ৯ পয়েন্ট।

১৮ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পাটনা পাইরেটস। ১৮ ম্যাচে ৬০ পয়েন্ট দুইয়ে থাকা দাবাং দিল্লি কেসির। ১৮ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে হরিয়ানা স্টিলার্স। ১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে চারে বেঙ্গালুরু বুলস। ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গল ওয়ারিয়র্স রয়েছে নয়ে। ১৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে পুনেরি পল্টন। পাঁচে রয়েছে ইউপি যোদ্ধা ও ছয়ে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। কাল পুনেরি পল্টনের প্রতিপক্ষ হরিয়ানা স্টিলার্স। অপর ম্যাচে জয়পুর খেলবে ইউপি যোদ্ধার বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+